৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি হয়েছে —ব্যারিস্টার খোকন এমপি টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল ফরিদপুরের সেনা সদস্য তিতাসের তুমি আমাকে ভালোবেসে ক্ষমা করে দিও মহেশখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস( সিজন ২) শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত চকরিয়ায় হোটেল-রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম মনিটরিং রামুতে মাতৃপুষ্টি সহায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জামালপুরে নারিকেল গাছে উঠে বিপাকে চোর, উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস মা-শিশুর স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার’ নির্বাচিত হলেন এসআই জহির আমিন
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

নিজ মাতৃভূমিতে ফিরলেন ওয়ার্ল্ড ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী>>> স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে দীর্ঘদিন অনেকটা নির্বাসনে থাকার পর অবশেষে দেশে ফিরলেন বিশ্ব নন্দিত মোফাসসিরে কোরআন ওয়ার্ল্ড ইসলামিক স্কলার আলহাজ্ব হযরত মাওলানা মিজানুর রহমান আজাহারী।জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী ২ অক্টোবর বুধবার মালয়েশিয়া থেকে নিজ মাতৃভূমি বাংলাদেশে ফিরেছেন।নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই।ফেসবুক পোস্টে তিনি লিখেছেন,আলহামদুলিল্লাহ,সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম।পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন।দুআর নিবেদন।পারিপার্শ্বিক কিছু কারণ দেখিয়ে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে মিজানুর রহমান আজহারী মালয়েশিয়া চলে যান।এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৬ আগস্ট শিগগির দেশে ফিরছেন বলে জানান মাওলানা মিজানুর রহমান আজহারী।নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ওই ভিডিও বার্তায় তিনি বলেন,অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরবো।আমি তাদের বলতে চাই,আমি দ্রুতই দেশে ফিরবো। আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষাতে রয়েছি আমি নিজেও।শিগগির সাম্য,মানবিকতার মুক্ত-স্বাধীন,বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই।দীর্ঘ ভিডিও বার্তায় তিনি বলেন,তাজা রক্তের মাধ্যমে যারা আন্দোলনকে সফল করেছেন সেই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি ও রূহের মাগফিরাত কামনা করছি।আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।বৈষম্যবিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন এবং এখনো কষ্ট করে যাচ্ছেন তাদের শুভেচ্ছা জানাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণঅভ্যূত্থানের পর তিনি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা বাংলাদেশের সর্বস্তরের জনগনের উদ্দেশ্যে তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, ” সফলের পর দেশে যেসব পরিস্থিতি তৈরি হয়েছে এ নিয়ে সবাইকে সচেতন থাকতে হবে।সবাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্বশীল আচরণ করতে পারলেই সঠিকভাবে বিজয় উদযাপন হবে।সংখ্যালঘুদের প্রতি অন্যায়, জুলুম, অসাদাচরন না করার আহ্বান জানিয়ে লিখেছিলেন,” বর্তমানে অনেকে সুযোগ নিয়ে সংখ্যালঘুদের উপসনালয় ও স্থাপনায় হামলা চালাবে এবং ইসলামপন্থী ও মাদরসার ছাত্রদের ওপর দায় চাপানোর চেষ্টা করবে।তাই যারা এই বিজয়ে খুশি নয় তাদের ষড়যন্ত্র নস্যাৎ করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিঢেছিলেন।তিনি বিশেষ করে মাদরাসার ছাত্রদের বলেন,আপনারা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন।কেউ যেন তাদের ওপর আক্রমণ করতে না পারে যে বিষয়ে সতর্ক ও সচেতন থাকুন।এসব ক্ষেত্রে যদি আমরা ভুল করে ফেলি তাহলে বাংলাদেশে ইসলাম অনেক পিছিয়ে পড়বে।সদ্য পদত্যাগী স্বৈরাচার সরকারের পতনের ঘটনা সামনে এনে তিনি বলেন, ক্ষমতার দম্ভে আমরা নিজেদের প্রকৃত অবস্থা ভুলে যাই, যাচ্ছেতাই আচরণ করি মানুষের সঙ্গে।কিন্তু সাম্প্রতিক ঘটনা আমাদের দেখিয়ে দিল কোনো অত্যাচারই দীর্ঘস্থায়ী নয়,তাই এসব ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে।তিনি বলেন,যারা নতুন সরকার ব্যবস্থায় আসবে তাদেরকেও এ বিষয়টি মনে রাখতে হবে এবং শিক্ষা নিতে হবে।তাদেরকেও অত্যাচার পরিহারের পথ অবলম্বন করতে হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত
বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি হয়েছে —ব্যারিস্টার খোকন এমপি
টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল ফরিদপুরের সেনা সদস্য তিতাসের
তুমি আমাকে ভালোবেসে ক্ষমা করে দিও
মহেশখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস( সিজন ২) শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
চকরিয়ায় হোটেল-রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম মনিটরিং
রামুতে মাতৃপুষ্টি সহায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
জামালপুরে নারিকেল গাছে উঠে বিপাকে চোর, উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস

You cannot copy content of this page