১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর লালমনিরহাট। কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত কিশোরগঞ্জে বাড়ছে শীতের প্রকোপ,দিনভর দেখা নেই সূর্যের  উত্তরের জনপদে শীতের আগমন: ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় ঢাকা চারপাশ মানবিক মানুষ হওয়াই শিক্ষার মূল লক্ষ্য ডিসি জাহিদুল চকরিয়ায় ভোক্তা অধিকারের অভিযান! হোটেলসহ ৬ প্রতিষ্ঠানকে ৩১ হাজার জরিমানা বাঁশখালীতে খাল থেকে অবৈধ বালু উত্তোলন, দুজনের কারাদণ্ডবনাজিমকে ১০ ও রবিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, শীর্ষ সন্ত্রাসীসহ ১৪ জন গ্রেপ্তার পটিয়ায় ঘাতক বাস চালকের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার। পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত।
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

নাগেশ্বরীতে বিএনপির প্রচারে তারুণ্যের জোয়ার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

প্রতিনিধি নাগেশ্বরী,কুড়িগ্রাম।।

“রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা”—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি তৃণমূলে ছড়িয়ে দিতে প্রচার কার্যক্রম শুরু করেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা বিএনপি।সোমবার (১৭ জুন) সন্ধ্যায় উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে লিফলেট বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় ৩০০ নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন।প্রচারের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সদস্য মো. আজিজুল হক। এতে আরও উপস্থিত ছিলেন ভিতরবন্দ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নুরনবি মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শেখ আবুল কাশেম রনি, যুবদল সভাপতি মো. আনিছুর রহমান আনিস, সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক এবং ছাত্রদলের সাবেক সভাপতি মো. এম জেড লিটন। নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ৩১ দফা রূপরেখা একটি যুগান্তকারী পদক্ষেপ। তাই তৃণমূল পর্যায়ে এ কর্মসূচির তাৎপর্য পৌঁছে দিতে প্রচার চালানো হচ্ছে।তারা আরও বলেন, “বিএনপি শুধু একটি বিরোধী রাজনৈতিক শক্তি নয়, এটি একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়ে অগ্রসর হচ্ছে। এই বার্তাই আমরা জনগণের কাছে পৌঁছে দিতে চাই।” লিফলেট বিতরণকালে ইউনিয়নের বিভিন্ন মোড় ও বাজার এলাকায় সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ লক্ষ করা যায়।

 

#মিজানুর /বাসপ্র

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page