২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম ১৫ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচার শুরু আইন শৃংখলা পরিস্থিতি মুল্যায়নে চট্টগ্রামে সেনাপ্রধানের সন্তোষ চট্টগ্রামে জমি বিরোধের জেরে ফুটফুটে শিশু আব্দুল্লাহ হত্যা ঘিরে রহস্য সাতকানিয়া কবরস্থান ইস্যুতে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ ন্যায়-ইনসাফভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন চট্টগ্রামে জনসম্মুখে পিটিয়ে অটোরিকশাচালককে হত্যা রাজশাহীতে থানা থেকে লুট হওয়া শর্টগানের গুলি ও পুলিশের সরঞ্জাম উদ্ধার করেছে সিপিএসসি, র‍্যাব-৫ পিরোজপুর জেলা তরুণ দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা,আসামী ১৫০ জন, গ্রেপ্তার ৩ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> কক্সবাজার
  • নবাগত অধ্যক্ষকে বরণ ও এ+ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে
  • নবাগত অধ্যক্ষকে বরণ ও এ+ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আবদুল মামুন ফারুকী,স্টাফ রিপোর্টার,কক্সবাজার>>> কক্সবাজারের পেকুয়াস্থ মৌলভীবাজার ফারুকীয়া সিনিয়র মাদ্রাসার প্রাক্তন ছাত্রপরিষদের উদ্যোগে মাদ্রাসার নবাগত অধ্যক্ষকে বরণ ও দাখিল-আলিম পরীক্ষা’২৪ এর এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।১৬ অক্টোবর(বুধবার) দুপুর বারোটায় প্রাক্তন ছাত্রপরিষদের সভাপতি মোছলেহ উদ্দিন ফারুকীর সভাপতিত্বে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্টিত এ অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আরিফ উল্লাহ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন করা এ প্রোগ্রামে সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবন জেলা শিক্ষা অফিসের পিটিআই ইন্সট্রাকটর ও অত্র মাদ্রাসার প্রাক্তন ছাত্রপরিষদের সাধারণ সম্পাদক এম.মাহমুদুল হক।এতে সদ্য অনুষ্টিত দাখিল ও আলিম পরীক্ষার ফলপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও প্রাক্তন ছাত্রপরিষদের নেতৃবৃন্দ।পরে প্রাক্তন ছাত্রপরিষদের ২০২৪-২৫ সেশনের ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুষ্ঠান শেষে অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নের জন্য এক বিশেষ দু’আ-মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার আরবি প্রভাষক মৌলানা আলী আজগর।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page