১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আগ্রাবাদে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণে উচ্ছেদ অভিযান উখিয়া থেকে সুরের ভুবনে নজর কাড়ছেন গায়িকা মৌ মনি পটুয়াখালীতে পুলিশের ঝটিকা অভিযান: ৩২ পুরিয়া হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার। দেবিদ্বারে এলজিইডির ৬২ লাখ টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ চাটখিলে সন্ত্রাস চাঁদাবাজি ও মাদক বিরোধী সমাবেশ শিবপুর উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ ও কমিটি গঠন শিবপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাতকানিয়া আদালত শতবর্ষী জরাজীর্ণ ভবনে ঝুঁকিপূর্ণ বিচারকাজ সন্তানদের দিকে তাকিয়ে নিজেদের সংশোধন করুন ডিসি জাহিদ হেয়ার কাট নীতি বাতিলের দাবিতে চট্টগ্রামে আমানতকারীদের অবস্থান কর্মসূচি
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

দেশের সব কৃষক পাবেন বিশেষ ‘ডিজিটাল কার্ড,পহেলা বৈশাখ উদ্বোধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক ঢাকা।। দেশের কৃষি খাতে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। ভূমিহীন থেকে শুরু করে বড় পর্যায়ের সব কৃষক, মৎস্যচাষি এবং খামারিদের একই ছাতার নিচে আনতে সরকার প্রবর্তন করছে ‘কৃষক কার্ড’। আগামী পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই বিশেষ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ এপ্রিল) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মন্ত্রী জানান, বর্তমানে প্রাক-পাইলটিং পর্যায়ে কার্যক্রমটি শুরু হলেও আগামী ৪ বছরের মধ্যে দেশের প্রতিটি কৃষককে এই ডিজিটাল কার্ডের আওতায় নিয়ে আসা হবে। প্রাথমিকভাবে দেশের ৮টি বিভাগের ১০টি জেলার ১১টি উপজেলার ১১টি ব্লকে এই সেবা চালু হচ্ছে। এ পর্যায়ে ২২ হাজার ৬৫ জন কৃষক, মৎস্যচাষি, দুগ্ধখামারি ও লবণ চাষীসহ বিভিন্ন শ্রেণির খামারিরা এই কার্ড পাচ্ছেন।

কার্ডের ১০টি বিশেষ সুবিধা
কৃষক কার্ডটি কেবল পরিচয়পত্র নয়, বরং এটি একটি বহুমুখী সেবা গ্রহণের চাবিকাঠি হিসেবে কাজ করবে। এর উল্লেখযোগ্য সুবিধাগুলো হলো:
নগদ সহায়তা: ভূমিহীন ও প্রান্তিক কৃষকরা বছরে সরাসরি ২,৫০০ টাকা নগদ আর্থিক সহায়তা পাবেন।
সহজ উপকরণ ক্রয়: নির্ধারিত ডিলারের কাছে থাকা POS মেশিনের মাধ্যমে সার, বীজ, মৎস্য ও প্রাণিখাদ্য সহজে কেনা যাবে। সহজ শর্তে কৃষি ঋণ এবং দুর্যোগ মোকাবিলায় কৃষি বিমার সুবিধা।
যান্ত্রিকীকরণ ও সেচ: স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি ক্রয় এবং ন্যায্য মূল্যে সেচ সুবিধা। মোবাইল ফোনের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস, বাজার দর এবং রোগবালাই দমনে বিশেষজ্ঞ পরামর্শ। সরকারি ভর্তুকি, প্রণোদনা গ্রহণ এবং সরাসরি ন্যায্য মূল্যে কৃষিপণ্য বিক্রির সুযোগ।

প্রথম পর্যায়ে যেসব এলাকায় শুরু হচ্ছে
প্রাক-পাইলট পর্যায়ে যে এলাকাগুলো নির্বাচন করা হয়েছে সেগুলো হলো:
পঞ্চগড় সদরের কমলাপুর ও বোদার পাঁচপির, বগুড়ার শিবগঞ্জের উথলি, ঝিনাইদহের শৈলকূপার কৃপালপুর, পিরোজপুরের নেছারাবাদের রাজাবাড়ি, কক্সবাজারের টেকনাফের রাজারছড়া, কুমিল্লার অরণাপুর, টাঙ্গাইলের সুরুজ, রাজবাড়ীর তেনাপঁচা, মৌলভীবাজারের ফুলতলা এবং জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক।

সংবাদ সম্মেলনে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, এই কার্ডের মাধ্যমে কৃষি খাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং প্রকৃত কৃষকের হাতে সরাসরি সরকারি সেবা পৌঁছে যাবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page