৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়াতে পিঠে সোলার প্যানেল, মাথার ওপর ফ্যান—রোদে কৃষকের অভিনব কৃষিকাজ কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড কল্যান সভা অনুষ্ঠিত নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ নিয়তি চলছে গাড়ি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ: ডিসি কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন।
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

দেবিদ্বারে সড়কের কাজ নিম্নমানের তাই কাজ বন্ধ করে দিল এন সি পি নেতা হাসনাত আব্দুল্লাহ্

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবীদ্বার (কুমিল্লা) >>> কুমিল্লার দেবীদ্বারে এলজিইডির একটি সড়কের কার্পেটিং এর কাজ নিম্নমানের হওয়ায় কাজটি বন্ধ করে দিয়েছে এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
সোমবার বিকেল ৫টায় হাসনাত আব্দুল্লাহ তার নিজ এলাকায় একটি অনুষ্ঠানে যাওয়ার পথে স্থানীয়দের অভিযোগ পেয়ে তিনি সড়কটি পরিদর্শনে যান। এ সড়কটি উপজেলা সদরের সুবিল, ফতেহাবাদ, রসুলপুর ইউনিয়নের প্রায় ২০ গ্রামের মানুষের যোগাযোগের অন্যতম সড়ক। দির্ঘদিন কাজটি সম্পন্ন না করায় জনদূর্ভোগ ছিল সীমাহীন।সদ্য কার্পেটিং করা সড়কের পিচগুলো তিনি নিজেই হাতের আঙ্গুলে তুলে ফেলেন। সড়কের কাজ নিন্মমানের অভিযোগ এনে সড়কে কাজ বন্ধ করে দিতে উপজেলা প্রকৌশলীকে বলেন।
সংবাদ পেয়ে উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার ঘটনাস্থলে যান। সেখানে এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর সাথে কথা বলেন এবং কাজটি দ্রুত সম্পন্ন করবেন বলে তিনি জানান।উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার জানান, প্রায় ৫ বছর পূর্বে অর্থাৎ ২০১৮ সালে রসুলপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর থেকে সুবিল ইউনিয়নের বুড়িরপাড় বাজার পর্যন্ত প্রায় ২ হাজার মিটার সড়কের কাজ পায়, ‘মেসার্স আরতার এন্ড ইয়েষ্টেড ইন্টারন্যাশনাল’ কোং লিঃ। এ কাজের তৎকালীন প্রাক্কলন ব্যায় ধরা হয়েছিল প্রায় সোয়া ২ কোটি টাকা। বর্তমান বাজার মূল্যে কজটি করতে ঠিকাদার আপত্তি করলেও চাপের মুখে কার্পেটিং এর কাজ শুরু করেন। ওই কাজটি করেন সুবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের সরকার (সুবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি)। তৎকালীন করোনাকালীন সময় হওয়ায় মেকাডন করার পর ৪ বছরেও আর কার্পেটিং করা হয়নি। দির্ঘদিন কাজটি পড়েছিল। বর্তমান সরকারের আমলে গত মে মাসে আবু তাহের সরকার কার্পেটিং এর কাজ ধরেন। আজ (২৩ জুন) সোমবার বিকেলে এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন কালে কার্পেটিং নিয়ে আপত্তি করেন। চলতি অর্থ বছরে কাজটি সম্পন্ন না হলে আগামী বাজেটে কাজটি করতে হবে।ছবির ক্যাপশনঃ দেবীদ্বারের একটি সড়কের সদ্য কার্পেটিং এর কাজ পরিদর্শনে হাসনাত আব্দুল্লাহ নিজ হাতের আঙ্গুলে উঠে ফেলেন, এবং সড়কটির বেহাল অবস্থার চিত্র।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page