২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
‎তিন বছরেও পূর্ণতা পায়নি কর্ণফুলী টানেল সংযোগ সড়ক;ব্যয় বাড়ল ৫৭ কোটি টাকা ‎ কক্সবাজার জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন মহেশখালীতে রশিদ মিয়া ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি ফরিদ সাতকানিয়া-লোহাগাড়ায় প্রাণিসম্পদ সপ্তাহ-উদ্বোধনে শাহজাহান চৌধুরী এমপি আধুনিক পশুপালন ও নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন বাড়ানোর আহ্বান চরকালেখান ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন খানের নির্বাচনী মতবিনিময় সভা শুক্রবার সাতকানিয়া-লোহাগাড়ায় প্রাণিসম্পদ সপ্তাহ-উদ্বোধনে শাহজাহান চৌধুরী এমপি আধুনিক পশুপালন ও নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন বাড়ানোর আহ্বান ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শনে বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক ​নিসচার ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভৈরবে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা শুরু মাতারবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুনামগঞ্জে বিজিবি”র সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ
আন্তর্জাতিক:
জেনসেন হুয়াং ও অ্যালিসের সম্পর্ক: গোয়েন্দা নয়, এটি ছিল প্রেম কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ পাবেন ১ লাখ বিদেশি কর্মী মিশরে জ্বালানিবাহী লরি উলটে অগ্নিকাণ্ড: নিহত ৩১ ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র অষ্টম কৌশলগত সংলাপে নতুন দুই চুক্তি ১০টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স মৃত্যুর আগে পোপ ফ্রান্সিসের ডায়েরিতে শয়তানকে দেখার চাঞ্চল্যকর দাবি এনভিডিয়ায় জেনসেন হুয়াং ফেরায় ট্রাম্পের বিপুল মুনাফা বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
     
             

‎তিন বছরেও পূর্ণতা পায়নি কর্ণফুলী টানেল সংযোগ সড়ক;ব্যয় বাড়ল ৫৭ কোটি টাকা ‎

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।

‎
‎কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল চালুর তিন বছর পেরিয়ে গেলেও এখনো আলোর মুখ দেখেনি এর গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক প্রকল্প। দীর্ঘসূত্রতা ও ধীরগতির কাজের কারণে দক্ষিণ চট্টগ্রামের লক্ষাধিক মানুষকে প্রতিনিয়ত তীব্র যানজট ও অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রকল্পের বাকি কাজ শেষ করতে নতুন করে আরও ৬ মাস সময় এবং প্রায় ৫৭ কোটি টাকা ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
‎সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রে জানা গেছে, টানেলকেন্দ্রিক যোগাযোগব্যবস্থায় গতি আনতে শিকলবাহা ওয়াই জংশন থেকে আনোয়ারার কালাবিবির দীঘি পর্যন্ত প্রায় সাড়ে ১১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়। এই সড়কটি পূর্ণাঙ্গভাবে চালু হলে কর্ণফুলী, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, পেকুয়া ও কক্সবাজারের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপিত হওয়ার কথা।২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪০৭ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘কর্ণফুলী টানেল সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্প’ অনুমোদন পায়। ওই বছরের ১ জানুয়ারি শুরু হওয়া কাজটি ২০২২ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতায় নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় কয়েক দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।সর্বশেষ সেই সময়সীমার মধ্যেও কাজ শেষ হওয়ার সম্ভাবনা না থাকায় নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের জুন মাস। এর পাশাপাশি গত ১২ নভেম্বর সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে প্রকল্পের একটি প্যাকেজের চুক্তিমূল্য ৫৬ কোটি ৯০ লাখ ৭ হাজার ৩১৫ টাকা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর ফলে মূল ২৬৬ কোটি ১৪ লাখ টাকার চুক্তিমূল্য ২১ দশমিক ৩৭৯ শতাংশ বেড়ে ৩২৩ কোটি ৪ লাখ ৭০ হাজার ২৬৫ টাকায় দাঁড়িয়েছে।প্রকল্পের নকশা অনুযায়ী, মূল চার লেন সড়কের পাশাপাশি ধীরগতির যানবাহনের জন্য আলাদা লেন, বাঁধ প্রশস্তকরণ ও সড়ক বিভাজকে বৃক্ষরোপণের কথা রয়েছে। তবে মাঠপর্যায়ে কাজের ধীরগতির কারণে সুফলের বদলে ভোগান্তিই নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে।স্থানীয় বাসিন্দা খোরশেদ আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, “বছরের পর বছর ধরে কাজ চললেও সড়কের বড় একটি অংশ এখনো অসম্পূর্ণ। বিশেষ করে কর্ণফুলীর ফকিরনীর হাট, শাহমীরপুর, ফাজিলখার হাট, মিয়ার হাট, বড়উঠান ডাকপাড়া এবং চাতরী চৌমুহনী এলাকায় খোঁড়াখুঁড়ি ও ধীরগতির কাজের কারণে প্রতিদিন দীর্ঘ যানজটে আটকে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে।প্রকল্পের সর্বশেষ অগ্রগতি ও সময় বৃদ্ধির বিষয়ে সওজ চট্টগ্রাম দক্ষিণের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানান, শিকলবাহা থেকে আনোয়ারা পর্যন্ত সড়ক সম্প্রসারণ প্রকল্পের সার্বিক অগ্রগতি প্রায় ৮০ শতাংশ। বাকি ২০ শতাংশ কাজ দ্রুত শেষ করার প্রক্রিয়া চলছে। প্রকল্পটি শতভাগ সম্পন্ন করতে নতুন করে ছয় মাস সময় ও প্রায় ৫৭ কোটি টাকা ব্যয় বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী ২০২৭ সালের জুনের মধ্যেই সড়কটি পুরোপুরি ব্যবহারের উপযোগী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কক্সবাজার জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
মহেশখালীতে রশিদ মিয়া ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি ফরিদ
সাতকানিয়া-লোহাগাড়ায় প্রাণিসম্পদ সপ্তাহ-উদ্বোধনে শাহজাহান চৌধুরী এমপি আধুনিক পশুপালন ও নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন বাড়ানোর আহ্বান
চরকালেখান ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন খানের নির্বাচনী মতবিনিময় সভা শুক্রবার
সাতকানিয়া-লোহাগাড়ায় প্রাণিসম্পদ সপ্তাহ-উদ্বোধনে শাহজাহান চৌধুরী এমপি আধুনিক পশুপালন ও নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন বাড়ানোর আহ্বান
ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শনে বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক
​নিসচার ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভৈরবে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা শুরু
মাতারবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

You cannot copy content of this page