২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
টিয়ায় বাসের ধাক্কায় দুই কিশোরের মৃত্যু কর্ণফুলীতে কাভার্ড ভ্যানে ২৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ হাটে যাওয়ার ঝামেলা শেষ, কোরবানির পশু মিলছে গ্রামেই সুনামগঞ্জের ছাতকে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধ শতাধিক আহত শিশু রামিসা হত্যার বিচার ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন বাকলিয়ার ঘটনার রেশ কাটেনি, চট্টগ্রাম নগরীতে ফের আরো ৩ শিশু ধর্ষণের অভিযোগ রামিসার ধর্ষকের ফাঁসির দাবিতে চাটখিলে ছাত্রদলের মানববন্ধন রামিসা হত্যার প্রতিবাদে দেবিদ্বারে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন রামিসার ধর্ষকের ফাঁসির দাবিতে চাটখিলে ছাত্রদলের মানববন্ধন ফরিদপুরের নগরকান্দায় রেলওয়ের জায়গা দখল করে পাকা দোকানঘর নির্মাণ
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

টিয়ায় বাসের ধাক্কায় দুই কিশোরের মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> চট্টগ্রামের পটিয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত আরও এক তরুণকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আনসার ক্যাম্প সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো-পটিয়া উপজেলার কচুয়ায় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাহেদুল আলমের ছেলে মো. তাজলিম (১৭) এবং একই এলাকার আকতার হোসেনের ছেলে শাহাদাত হোসেন সামি (১৬)। এই ঘটনায় আহত অপর আরোহীর নাম জয় (১৮)। তারা তিনজনই পরস্পরের বন্ধু বলে জানা গেছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে তিন বন্ধু একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। দুপুর সাড়ে ১২টার দিকে তারা পটিয়া আনসার ক্যাম্প এলাকা অতিক্রম করার সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘হানিফ এন্টারপ্রাইজ’-এর একটি দ্রুতগতির দূরপাল্লার বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।ধাক্কার তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তাজলিম মারা যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সামি ও জয়কে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামিকেও মৃত ঘোষণা করেন।এদিকে আহত জয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি আটকে করে হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানা গেছে।পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও হানিফ এন্টারপ্রাইজের বাসটি বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এই ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চালককে শনাক্ত ও গ্রপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page