২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু জ্বালানি সংকটে বিশ্ব: বাড়তি মুনাফায় ভারত ও যুক্তরাষ্ট্রের তেল শোধনাগার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি ৯ মাস পর আরাকান আর্মির জিম্মিদশা থেকে মুক্ত ২৪ জেলে দেশে ফিরেছেন স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের লালপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি শোক মিছিল দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন অবহেলায় বিলীনের পথে বলিহার রাজার কাছারিবাড়ি, সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সিদ্ধান্তের অপেক্ষা শিগগিরই সিদ্ধান্ত পাওয়ার আশা—ইউএনও তাইফুর রহমান মোঃ ছানোয়ার হোসেন
আন্তর্জাতিক:
কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি: টানা চার দিন বাড়ল দর ফিলিস্তিনের সমর্থনে ১০ অক্টোবর বিশ্বব্যাপী কর্মসূচির ডাক গ্লোবাল অ্যালায়েন্সের কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা
     
             

শিশু রামিসা হত্যার বিচার ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি >>> “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” শ্লোগানকে সামনে রেখে শিশু রামিসা হত্যার বিচারসহ কন্যাশিশু ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সুনামগঞ্জ সদর এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা কমিটির যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সচেতন নাগরিকরা অংশ নেন।সুজন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ও প্যান সুনামগঞ্জ জেলা কমিটির সমন্বয়কারী নুরুল হক আফিন্দীর সভাপতিত্বে এবং সুনামগঞ্জ সদর পিএফজির সমন্বয়কারী ফজলুল করিম সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। শিশু রামিসা হত্যাকাণ্ডের মতো নির্মম ঘটনা সমাজে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক সৃষ্টি করছে। এ ধরনের অপরাধ দমনে দ্রুত বিচার ও কঠোর শাস্তির বিকল্প নেই।বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। তারা বলেন, দেশের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী নারী। নারী ও কন্যাশিশুদের ঝুঁকির মধ্যে রেখে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব নয়।মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ও নারী নেত্রীরা শিশু রামিসা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তারা দেশের বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে।বক্তারা বলেন, নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। ধর্ষণ, হত্যা ও নির্যাতনের মতো অপরাধ প্রতিরোধে কার্যকর আইন প্রয়োগ, দ্রুত বিচার এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা বলেন, অপরাধীদের বিচার নিশ্চিত না হলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়বে এবং আইনের প্রতি আস্থা কমে যাবে।সভায় বক্তারা পিএফজির কার্যক্রম তুলে ধরে বলেন, সংগঠনটি একটি অসম্প্রদায়িক, বহুত্ববাদী, সহনশীল ও মানবিক সমাজ এবং রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, রাজনৈতিক ও ধর্মীয় সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সহাবস্থান নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।মানববন্ধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সুজন উপদেষ্টা ও লেখক সুখেন্দু সেন, সুজনের নির্বাহী সদস্য ও ইসলামগঞ্জ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নুরুজ আলী, সদর পিএফজির নারী অ্যাম্বাসেডর শাহীনা চৌধুরী রুবি, পিস অ্যাম্বাসেডর সালেহিন চৌধুরী শুভ, সিরাজুল ইসলাম পলাশ, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম সুবল, সাতগাঁও জিবদারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নোমান আহমদ, সুজনের নির্বাহী সদস্য মোহাম্মদ আবু নাসার, সাংগঠনিক সম্পাদক নুরুল হাছান আতাহের, আশরাব আলী, মোসায়েল আহমদ, নুর জাহান বেগম, সাংবাদিক রকিব মিয়া তালুকদার, সাংবাদিক আমিনুল হক, কর্ণবাবু দাস, বিটু বড়ুয়া, মছিহুর রহমান রাসেল, রোশনা আক্তার তৃষ্ণা, রিনা আক্তার ও ওয়াইপিএজির তুর্যদাস প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের লালপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি শোক মিছিল
আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন
অবহেলায় বিলীনের পথে বলিহার রাজার কাছারিবাড়ি, সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সিদ্ধান্তের অপেক্ষা শিগগিরই সিদ্ধান্ত পাওয়ার আশা—ইউএনও তাইফুর রহমান মোঃ ছানোয়ার হোসেন
রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ
টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টের যাত্রীবাহি স্লিপার বাস তল্লাশিকালে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক।
রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
ঘামের বিনিময়ে স্বপ্ন বুনছে বাঁশখালীর ক্রিকেট কন্যারা, দরকার পৃষ্ঠপোষকদের সহায়তা

You cannot copy content of this page