২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু জ্বালানি সংকটে বিশ্ব: বাড়তি মুনাফায় ভারত ও যুক্তরাষ্ট্রের তেল শোধনাগার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি ৯ মাস পর আরাকান আর্মির জিম্মিদশা থেকে মুক্ত ২৪ জেলে দেশে ফিরেছেন স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের লালপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি শোক মিছিল দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন অবহেলায় বিলীনের পথে বলিহার রাজার কাছারিবাড়ি, সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সিদ্ধান্তের অপেক্ষা শিগগিরই সিদ্ধান্ত পাওয়ার আশা—ইউএনও তাইফুর রহমান মোঃ ছানোয়ার হোসেন
আন্তর্জাতিক:
কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি: টানা চার দিন বাড়ল দর ফিলিস্তিনের সমর্থনে ১০ অক্টোবর বিশ্বব্যাপী কর্মসূচির ডাক গ্লোবাল অ্যালায়েন্সের কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা
     
             

হাটে যাওয়ার ঝামেলা শেষ, কোরবানির পশু মিলছে গ্রামেই

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ, চট্টগ্রাম সংবাদদাতা >>> আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বন্দরনগরী ও দক্ষিণ চট্টগ্রামের পশুর হাটগুলো জমতে শুরু করেছে। তবে এবার প্রথাগত বড় পশুর হাটের ভিড়, কাদা আর টানাহেঁচড়ার ভোগান্তি এড়াতে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। ব্যস্ত ও সচেতন ক্রেতাদের একটি বড় অংশ এখন সরাসরি গ্রামাঞ্চলের ছোট-বড় খামারগুলোর দিকে ঝুঁকছেন। খামার থেকেই দেখেশুনে, শান্ত পরিবেশে পছন্দের কোরবানি পশু কিনছেন তারা।ইতোমধ্যে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী, আনোয়ারা ও পটিয়াসহ বিভিন্ন এলাকায় কোরবানির পশু বেচাকেনা পুরোদমে শুরু হয়েছে।পেশায় সরকারি কর্মকর্তা নুরুল আলম জানান,হাটে গিয়ে দরদাম করা, কাদা-পানি মাড়ানো এবং পশুর নিরাপত্তার বিষয়টি বেশ ঝামেলার। তাই এবার ঝামেলা এড়াতে সরাসরি গ্রাম অঞ্চলের একটি পারিবারিক খামার থেকে গরু কেনার সিদ্ধান্ত নিয়েছি। এতে অন্তত নিজের পছন্দমতো ও সুস্থ পশু নিশ্চিত করা যায়।শুধু নুরুল আলমই নন, তার মতো অনেক চাকরিজীবী ও ব্যবসায়ী এখন খামারিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন। ফলে খামারগুলোতেই এখন এক ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।বাঁশখালীর অভিজ্ঞ পশুর বেপারী আব্দুর রহমান জানান, এবার সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে বা চোরাই পথে গরু আসা অনেকটাই কমে গেছে। ভারত থেকে গরু আমদানি বন্ধ থাকায় দেশি গরুর ভালো দাম পাওয়ার আশা করছেন খামারিরা। তবে আন্তর্জাতিক কিছু পরিস্থিতির কারণে যদি শেষ মুহূর্তে চোরাই পথে গরু প্রবেশ করে, তবে দেশি গরুর বাজারে দামের কিছুটা ওঠানামা হতে পারে।এদিকে লোহাগাড়ার খামারি আবু ছিদ্দিক সংকটের কথা তুলে ধরে বলেন,গো-খাদ্যের দাম এখন আকাশচুম্বী। ভুসি, খৈল ও খড়ের দাম যেভাবে বেড়েছে, তাতে গরু লালন-পালন এখন আর আগের মতো লাভজনক নেই। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এবার পশুর দাম কিছুটা বাড়তি মনে হতে পারে।তবে পটিয়ার মহিষের খামারি মোঃ ইউসুফ জানান ভিন্ন কথা। তার খামারে থাকা ৫০টিরও বেশি মহিষের মধ্যে ইতোমধ্যে ১৫টি বেশ ভালো দামে বিক্রি হয়ে গেছে। বাকিগুলো নিয়েও ক্রেতাদের সাথে আলোচনা চলছে। একই চিত্র আনোয়ারা উপজেলার হাইলধর এলাকার ক্ষুদ্র খামারি হাবিবের। তার ১৫টি ষাঁড়ের মধ্যে একটি ভালো দামে বিক্রি হয়েছে, বাকি ১৪টি বিক্রির অপেক্ষায় রয়েছে।খামারের পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী পশুর হাটগুলোও প্রস্তুত হচ্ছে। সাতকানিয়া উপজেলার সবচেয়ে বড় পশুর হাট মির্জাখীল বাজার হাট, একদন্ত পশুর হাট এবং চন্দনাইশ পৌরসভার খানহাট পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের আনাগোনা বাড়ছে।হাটের ইজারাদাররা ক্রেতা ও বেপারীদের আকৃষ্ট করতে মাইকিং করে নানা সুযোগ-সুবিধার ঘোষণা দিচ্ছেন। এর মধ্যে রয়েছে:বেপারীদের বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা।কঠোর নিরাপত্তা ও জাল টাকা শনাক্তকরণ বুথ।হাসিল বা খাজনার বিশেষ ছাড়।বর্তমান বাজার দর,বাজারে বর্তমানে বড় গরুর চেয়ে মাঝারি ও ছোট সাইজের গরুর চাহিদা সবচেয়ে বেশি।গরুর মাংস (লাইভ ওয়েট/মণ হিসেবে): প্রতি মণ ২৬,০০০ থেকে ২৮,০০০ টাকা।খাসির মাংস (লাইভ ওয়েট) প্রতি কেজি ১,০০০ থেকে ১,২০০ টাকা।তবে ব্যবসায়ীদের ধারণা, ঈদের একেবারে আগ মুহূর্তে চাহিদার ওপর ভিত্তি করে এই দাম কিছুটা পরিবর্তিত হতে পারে।সার্বিক প্রস্তুতি ও পশুর জোগান নিয়ে চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর বলেন,এবার চট্টগ্রামে চাহিদার তুলনায় পর্যাপ্ত পরিমাণ কোরবানির পশু স্থানীয় খামারিদের কাছে মজুত রয়েছে। ফলে বাইরে থেকে পশু না এলেও কোনো সংকট হবে না। আমরা খামারিদের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে কাজ করছি। একই সাথে হাটের ভোগান্তি কমাতে এবং ক্রেতা-বিক্রেতার সুবিধার্থে অনলাইন প্ল্যাটফর্ম ও সরাসরি খামার থেকে পশু কেনাকে আমরা উৎসাহিত করছি। প্রতিটি অনুমোদিত পশুর হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে, যাতে কোনো অসুস্থ বা স্টেরয়েডযুক্ত পশু বাজারে বিক্রি না হতে পারে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের লালপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি শোক মিছিল
আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন
অবহেলায় বিলীনের পথে বলিহার রাজার কাছারিবাড়ি, সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সিদ্ধান্তের অপেক্ষা শিগগিরই সিদ্ধান্ত পাওয়ার আশা—ইউএনও তাইফুর রহমান মোঃ ছানোয়ার হোসেন
রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ
টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টের যাত্রীবাহি স্লিপার বাস তল্লাশিকালে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক।
রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
ঘামের বিনিময়ে স্বপ্ন বুনছে বাঁশখালীর ক্রিকেট কন্যারা, দরকার পৃষ্ঠপোষকদের সহায়তা

You cannot copy content of this page