১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
তারেক জিয়া পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাগেশ্বরীর জহিরুল হক জীবন কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে সন্ত্রাসী উজির আলীসহ গ্রেপ্তার ১৬ রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের মামলার রায় ১৯ নভেম্বর চাটখিলে লাজ ফার্মার বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষোভ, সমিতির নিয়ম মানতে ৭ দিনের সময়সীমা আদিতমারীতে বেপরোয়া ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাবেক সেনা সদস্য নিহত: আহত ১, চালক ও হেলপার আটক। আমার মনে নেই ক্ষত”” অসহায় মানুষের ভরসাস্থল: চট্টগ্রাম ডিসির গণশুনানিতে মিলল সহায়তা সাতকানিয়ায় বন্যার ৪ মাস পরও সংস্কার হয়নি সড়ক ও সেতু: পশ্চিম বাজালিয়ায় চরম জনদুর্ভোগ নগরকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ, তথ্য সংগ্রহ কালে সংবাদকর্মীর উপরে হামলা
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

জোর পূর্বক জমি দখল মারধরের বিচার চেয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সন্মেলন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>> জোর পূর্বক জমি দখল ও সালিসির মধ্যে মারধরের অভিযোগে সংবাদ সন্মেলন করেছে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ভুক্তভোগী এক পরিবার।রবিবার ২০ (অক্টোবর) সন্ধ্যা ৭ টায় পটুয়াখালী জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সন্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে মো: শাকুর বলেন আমরা আমাদের ওয়ারিস সুত্রে পাওয়া দলিল মূলে মালিক থাকিয়া দীর্ঘদিন যাবত দোকানপাট ও ঘরবাড়ি নির্মাণ করিয়া ভোগদখল করিয়া আসিতেছিলাম।আসামীদের সাথে আমাদের সাবেক জেলা বাকেরগঞ্জ হালে জেলা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলাধীন মৌজা- উত্তর কাঠালতলী,জে.এল নং-০৭,এস, এ খতিয়ান নং-৩৪,৩৫,৩৬,৩৭,৩৮,৩ ৪,৩৫,৩৬,৩৭,৩৮,৩৯ এ বিরোধীয় ভূমির পরিমান ৪৮ শতাংশ নিম্ন তফসিলে বর্ণিত জায়গা জমি নিয়া দীর্ঘদিন যাবত বিরোধ চলিয়া আসিতেছিল।উক্ত বিরোধের কারণে আসামীরা বাদীকে খুন যখম ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অপচেষ্টায় সর্বদা লিপ্ত থাকে।এ অবস্থা নিরশনে গত ১৮ অক্টোবর (শুক্রবার) সময়-দুপুর অনুমান ১১.৩০ থেকে ০১.৩০ ঘটিকার সময় কাঠালতলী বাজারে বিষয়টি আপোষ মিমাংসার জন্য সালিশ বৈঠকে আয়োজন করি।সালিসি চলাকালীন সময়ে আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে মারাত্মক দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া কাঠালতলী বাজারে আসে এবং সালিসের একপর্যায়ে আসামীগণ উত্তেজিত হইয়া বাদী মো. সরোয়ার হোসাইন (৪৪),মো. আ. সাকুর (২৬),মো. এনামুল হাসান (২৩),অতর্কিত হামলা চালায়।তাহাতে মো. তারিকুল ইসলাম (৩৮) আসামী তাহার হাতে থাকা লোহার রড দিয়া বাদীকে সাফ খুনের উদ্দেশ্যে সমস্ত শরীরে এলোপাথারীভাবে পিটাইতে থাকে ইহাতে বাদীর বাম পায়ের নলা ও পায়ের হাটুতে হাড়ভাঙ্গা রক্তাক্ত জখমসহ শরীরের বিভিন্ন অংশে ফাঁটা ফুলা জখম হয়।মো. এনামুল হাসান (২৩) বাদীকে উদ্ধারের জন্য এগিয়ে আসিলে মো. জলিলুর রহমান (৪০) আসামীর হাতে থাকা লোহার রড দিয়া সাফ খুনের উদ্দেশে মাথার উপরিভাগে আঘাত করিলে উক্ত আঘাতে মো. এনামুল হাসান মাথার উপরিভাগে পরিয়া গুরুতর ফাঁটা হাড়ভাঙ্গা রক্তাক্ত জখম হয়।আমিনুল ইসলাম খোকন (৪২) আসামীর হাতে থাকা বাঁশের লাঠি দিয়া মো. এনামুল হাসানের মাথা লক্ষ করিয়া সজোরে বারি মারিলে মো. এনামুল হাসান তাহা ফিরাইতে গেলে উক্ত বারি মো. এনামুল হাসানের বাম হাতের কব্জিতে এবং আঙ্গুলে পরিয়া হাড়ভাঙ্গা জখম হয়। মো. রাজিব (২৫) আসামীর হাতে থাকা ধারালো চুরি দিয়া মো. আ. সাকুর (২৬) কে সাফ খুনের উদ্দেশ্যে গলায় পোচ দেয় ইহাতে মো. আ. সাকুর (২৬) গলায় গুরুতর হার মাংস কাটা রক্তাক্ত জখম হয়।মো. আ. শুকুর মঞ্জু মৃধা (৪৫) আসামীর হাতে থাকা টিপ চাকু দিয়া মো. আ. সাকুর (২৬) পেটে পোচ দিতে উদ্যোত হইলে মো. আ. সাকুর (২৬) তাহা হাত দিয়া ফিরাইতে গেলে উক্ত পোচে মো. আ. সাকুর (২৬) পিঠে এবং দুই হাতে গুরুরত কাঁটা রক্তাক্ত জখম হয়।০৬নং আসামীর হাতে থাকা বাঁশের লাঠি দিয়া মো. সরোয়ার হোসাইন (৪৪) সাফ খুনের উদ্দেশ্যে মাথা লক্ষ করিয়া বারি মারিলে উক্ত বারিকে মো. সরোয়ার হোসাইন (৪৪) ডান হাতের শাহাদাৎ অংগুল, ডান কানে এবং মাথায় গুরুতর হাড়ভাঙ্গা রক্তাক্ত জখম হয়। সকল আসামীসহ অজ্ঞাতনামা আসামীরা দেশীয় অস্ত্র শত্রু নিয়া বাদী এবং সাক্ষীদেরকে এলো পাথারীভাবে পিটাইয়া,কোপাইয়া, গুরুতর জখম করিয়া রাস্তায় ফালাইয়া রাখে এবং আসামীরা বলতে থাকে ওদের ঘরে থাকার মতোনও কোন জায়গা দিবনা। এই বলিয়া সকল আসামীরা বেআইনী জনতাবদ্ধ হইয়া রামদা, ছেনা, লোহার রড, দা, বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়া বাদীর বাড়ীর দিকে দৌড়ে গিয়ে এলাপাথারী ভাবে বাদীর উত্তর ভিটির বসতঘরে হামলা চালায়।সকল আসামীরা বাদীর বসতঘরের সামনের ও পূর্ব পার্শ্বের বেড়ায় এলোপাথারী ভাবে কোপাইয়া,পিটাইয়া ত্রাশ তান্ডব সৃষ্টি করিয়া প্রায় ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার ক্ষতি সাধন করে।সকল আসামীসহ অজ্ঞাত আসামীরা বাদীর বসতঘর কোপাইয়া,পিটাইয়া,ভাংচুর করিয়া ত্রাশ তান্ডব সৃষ্টি করিয়া বাদী ও তার পরিবারের লোকজনকে খুন জখমের হুমকি প্রদান করিয়া বীর দর্পে চলিয়া যায়।সাক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বাদী ও অন্যান্য ভিকটিমকে উদ্ধার করে সন্ধ্যায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।বহু সাক্ষী আছে।আমি বিচার চাই।উক্ত সংবাদ সন্মেলনে ভুক্তভোগীরা আরো বলেন আসামীরা ইতোপূর্বে আওয়ামী স্বৈরচারী সরকারের ক্যাডার বাহিনীর সদস্য ছিল। সরকার পতন হওয়ার পরে তারা নব্য বিএনপির প্যানেলের রাজনীতীবিদ হিসেবে নিজেদেরকে পরিচয় দিয়া এলাকায় চাঁদাবাজি ও দখলবাজি করিয়া বেড়ায়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে সন্ত্রাসী উজির আলীসহ গ্রেপ্তার ১৬
রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯
ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের মামলার রায় ১৯ নভেম্বর
চাটখিলে লাজ ফার্মার বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষোভ, সমিতির নিয়ম মানতে ৭ দিনের সময়সীমা
আদিতমারীতে বেপরোয়া ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাবেক সেনা সদস্য নিহত: আহত ১, চালক ও হেলপার আটক।
আমার মনে নেই ক্ষত””
সাতকানিয়ায় বন্যার ৪ মাস পরও সংস্কার হয়নি সড়ক ও সেতু: পশ্চিম বাজালিয়ায় চরম জনদুর্ভোগ
নগরকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ, তথ্য সংগ্রহ কালে সংবাদকর্মীর উপরে হামলা

You cannot copy content of this page