৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ নিয়তি চলছে গাড়ি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ: ডিসি কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

জাতীয় পার্টিকে বিতাড়িত করার জন্য জীবনকে ফি সাবিলিল্লাহ করে দিলাম কিশোরগঞ্জে মশাল মিছিলে এ.কে উদার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>> বিগত স্বৈরাচার কে বিতাড়িত করতে কোন বেগ পেতে হয়নি। এখনো কোন বেগ পেতে হবেনা। আপনারা বিচলিত হবেননা। গণ অধিকার পরিষদের তিনটি ইউনিটের নেতাকর্মীরা ব্যাকপ্যাক হিসেবে কাজ করবে। অতীতে করেছিল। স্বৈরাচারীর সময় করেছিল। গণঅভ্যুত্থানের সময় স্বৈরাচারকে বিতাড়িত করতে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছিল।আগামীতেও করব। এই বাংলাদেশ রক্ষার জন্য জীবন দিয়ে রাজপথে নিয়ে নেমেছিলাম। আমরা তো ৫ তারিখের আগেই মরেই গেছি। এখন যে আছি এটা বোনাস খাচ্ছি। আমরা এ বোনাস টা জাতীয় পার্টিকে বিতাড়িত না করা পর্যন্ত ফি সাবিলিল্লাহ করে দিলাম। ঢাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরের ওপর নৃশংস হামলার প্রতিবাদে নীলফামারীর কিশোরগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশে ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি এ.কে উদার এসব কথা বলেন। শুক্রবার দিবাগত গভীর রাতে  গণ অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে এ মশাল মিছিল বের করা হয় । এ.কে উদারের নেতৃত্বে মশাল মিছিলটি উপজেলা গণ অধিকার পরিষদের দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে থানার সামনে গিয়ে ঘন্টা ব্যাপী বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা এসময় আরো বলেন, লেগেছেরে লেগেছে রক্তে আগুন লেগেছে, গণঅধিকার পরিষদের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই, নূর ভাইয়ের ওপর হামলা কেন? প্রশাসন জবাব চাই, আপা গেছে যে পথে জাপা যাবে সে পথে, আ’লীগের দোসরা হুশিয়ার-সাবধান, জাতীয় পার্টির চামসারা হুশিয়ার-সাবধান,দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এমন নানা প্রতিবাদী স্লোগান স্লোগানে রাজপথ ও থানা প্রাঙ্গন মুখরিত হয়ে উঠে। এতে উপস্থিত ছিলেন, জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিব হোসাইন, উপজেলা ছাত্র অধিকার পরিষদ সভাপতি মাসুম বিল্লাহ উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক সভাপতি ওবায়দুল ইসলাম,যুব অধিকার পরিষদ সভাপতি লাভলু হক প্রমুখ।পাশাপাশি উপস্থিত নেতৃবৃন্দ হামলার তীব্র প্রতিবাদ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page