২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জমি সংক্রান্ত বিরোধের জের: সাতকানিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি অবশেষে চট্টগ্রামে বিতর্কিত ‘মনোরেল’ চুক্তি বাতিল করল চসিক সখিপুরে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত চাটখিলে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত সাতকানিয়ায় গারাংগিয়া বেইলি ব্রিজ মরণফাঁদ দুর্ঘটনার আশঙ্কা। সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় গ্রেফতার ও কারাগারে প্রেরণ সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য আটক- চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন চট্টগ্রামের ডিসি চট্টগ্রাম নগরীর খাল-ছড়ার দখল না ছাড়লে আইনানুগ ব্যবস্থা : চসিক মেয়র
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

জাতীয় ছাত্রশক্তির দক্ষিণ জেলা কমিটিতে সাঈদ হোসেন মানিক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। ছাত্র রাজনীতিতে গঠনমূলক পরিবর্তনের অঙ্গীকার নিয়ে গঠিত ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’-র চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২০ এপ্রিল ২০২৬ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।ঘোষিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তৌহিদুল ইসলাম সাইদ এবং সিনিয়র সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন কাইয়ুম আব্দুল্লাহ। এছাড়া মাঠপর্যায়ে সক্রিয় নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন তরুণ ছাত্রনেতা সাঈদ হোসেন মানিক।সাঈদ হোসেন মানিক বর্তমানে সাতকা‌নিয়া সরকারি কলেজের একজন ছাত্র প্রতিনিধি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সামাজিক ও মানবিক কাজেও অগ্রণী ভূমিকা রাখছেন। বর্তমানে তিনি ‘দ্যা রেড জুলাই’ সাতকানিয়া উপজেলার সাধারণ সম্পাদক এবং লোহাগাড়া উপজেলার ছাত্র প্রতিনিধি হিসেবেও রাজপথে সক্রিয় রয়েছেন।উল্লেখ্য যে, চব্বিশের ঐতিহাসিক ‘জুলাই অভ্যুত্থানের’ সময় সাঈদ হোসেন মানিক সামনের সারিতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্থানীয় ছাত্রসমাজের অধিকার আদায় এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের জন্য তিনি ইতিমধ্যে বিশেষ পরিচিতি লাভ করেছেন।নবগঠিত কমিটিতে পদ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় সাঈদ হোসেন মানিক বলেন,ছাত্র, সমাজ এবং দেশের স্বার্থে ইতিবাচক কিছু করার প্রত্যয় নিয়েই আমি পথ চলতে চাই। অন্যায়ের বিরুদ্ধে আমার অবস্থান সব সময়ই আপসহীন থাকবে। প্রচলিত গতানুগতিক ধারার বাইরে গিয়ে একটি সুস্থ, গঠনমূলক ও ইতিবাচক ছাত্ররাজনীতি উপহার দেওয়াই আমার প্রধান লক্ষ্য।দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য এবং ছাত্রসমাজের আস্থা ধরে রাখতে তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page