১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ করলেন হাইকোর্ট কর্ণফুলী নদীতে ভেসে এলো অজ্ঞাত নারীর মরদেহ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের মালদ্বীপে মারামারির ঘটনায় ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু নায়ক ফারুকের জন্মদিনে স্মৃতিচারণ করলেন ববিতা: বড় মাপের শিল্পী ও মনের মানুষ ছিলেন তিনি রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লক্ষ্যে ম্যাকেইতে বাংলাদেশ, ফুরফুরে মেজাজে টাইগাররা
আন্তর্জাতিক:
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করে অভিশংসনের ডাক দিয়ে বিপাকে মার্কিন বিমানসেনা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝুঁকিপূর্ণ আকাশপথ: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিমান চলাচলে চরম নিরাপত্তাহীনতা হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের হুমকি ইরানের, মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি যুদ্ধের প্রস্তুতি ও সামরিক নেতৃত্বে বড় রদবদল আনলেন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ
     
             

অবশেষে চট্টগ্রামে বিতর্কিত ‘মনোরেল’ চুক্তি বাতিল করল চসিক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> চট্টগ্রাম মহানগরীতে প্রায় ৩০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বহুল আলোচিত মনোরেল প্রকল্পের সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তিপত্র বাতিল ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। মনোরেল প্রকল্পে যুক্ত ব্যক্তি সম্পর্কে মিসরীয় দূতাবাসের আনুষ্ঠানিক সতর্কবার্তা ও আন্তর্জাতিক জালিয়াতির তথ্য সামনে আসার পর চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চুক্তি বাতিলের চূড়ান্ত আদেশ জারি করেন।বুধবার (২৪ জুন) চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চুক্তি বাতিলসংক্রান্ত একটি অফিস আদেশে স্বাক্ষর করেন। এর আগে ঢাকায় নিযুক্ত মিসরীয় দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানায়, মিসরভিত্তিক নির্মাণ প্রতিষ্ঠান ‘ওরাসকম কনস্ট্রাকশন’ ও মধ্যপ্রাচ্যভিত্তিক প্রতিষ্ঠান ‘দ্য আরব কন্ট্রাক্টরস’-এর অনুমোদিত প্রতিনিধি দাবি করা কাউছার আলম চৌধুরী আসলে কোনো প্রতিষ্ঠানেরই আইনগত বা অনুমোদিত প্রতিনিধি নন।জানা যায়, বিশ্বখ্যাত মিসরীয় নির্মাণ প্রতিষ্ঠান ‘ওরাসকম কনস্ট্রাকশন’ ও মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ গ্রুপ ‘দ্য আরব কন্ট্রাক্টরস’-এর নাম ব্যবহার করে কাউছার আলম চৌধুরী নামে এক ব্যক্তি এই মেগা প্রকল্পের চুক্তি সম্পাদন করেছিলেন। তবে মিসরীয় দূতাবাস বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে (বিডা) লিখিতভাবে জানায়, ওই ব্যক্তি সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করার বৈধতা রাখেন না।গত ১ জুন চট্টগ্রামের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মনোরেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে জমকালো আয়োজনের মধ্য দিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সে সময় প্রকল্পটিকে চট্টগ্রামের যানজট নিরসনে যুগান্তকারী উদ্যোগ হিসেবে উপস্থাপন করা হয়েছিল।সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে ভুয়া প্রতিনিধি ও জালিয়াতির বিষয়টি উঠে এলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে মিসরীয় দূতাবাসের লিখিত সতর্কবার্তা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম সিটি করপোরেশন দ্রুত চুক্তিটি বাতিলের সিদ্ধান্ত নেয়।চসিক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও আইনগতভাবে বৈধ কোনো প্রতিষ্ঠানের সঙ্গে ভবিষ্যতে নতুন করে আলোচনা ও সমঝোতার ভিত্তিতেই নগরীর গণপরিবহন অবকাঠামো উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page