১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টের যাত্রীবাহি স্লিপার বাস তল্লাশিকালে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক। রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ঘামের বিনিময়ে স্বপ্ন বুনছে বাঁশখালীর ক্রিকেট কন্যারা, দরকার পৃষ্ঠপোষকদের সহায়তা বিসিবির ক্রিকেট অপারেশন্সের সদস্য সচিব হলেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ প্রেক্ষাপট: হরমুজ নিয়ে ইরান-ওমান সমঝোতা হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সহজ হবে: কাতার শাহজালাল বিমানবন্দরে ১১ বছর ধরে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রিতে জটিলতা কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু নায়ক ফারুকের জন্মদিনে স্মরণ: ববিতা ও কবরীর সঙ্গে তার জনপ্রিয় সিনেমার গানগুলো দিল্লি প্রিমিয়ার লিগে মর্মান্তিক দুর্ঘটনা: বলের আঘাতে আইসিইউতে আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ ১১ দলের ঢাকা-চট্টগ্রামে লংমার্চ সফল করতে জামায়াত চট্টগ্রাম অঞ্চলের প্রস্তুতি বৈঠক
আন্তর্জাতিক:
কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করে অভিশংসনের ডাক দিয়ে বিপাকে মার্কিন বিমানসেনা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝুঁকিপূর্ণ আকাশপথ: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিমান চলাচলে চরম নিরাপত্তাহীনতা হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের হুমকি ইরানের, মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি যুদ্ধের প্রস্তুতি ও সামরিক নেতৃত্বে বড় রদবদল আনলেন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি
     
             

চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন চট্টগ্রামের ডিসি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারা এক চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম। একই সঙ্গে তিনি চিকিৎসার ব্যয় মেটাতে অক্ষম এক বীর মুক্তিযোদ্ধাসহ গণশুনানিতে আসা বেশ কয়েকজন অসহায় মানুষকে তাৎক্ষণিক সহায়তা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।বুধবার (২৪ জুন) চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সাপ্তাহিক গণশুনানিতে এই মানবিক দৃষ্টান্ত স্থাপন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শুনানিতে জেলার বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা সশরীরে এবং সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রে অবস্থানরত কয়েকজন প্রবাসী অনলাইনে যুক্ত হয়ে তাঁদের সমস্যা ও অভিযোগ তুলে ধরেন।গণশুনানিতে বোয়ালখালীর উত্তর চরণদণ্ডী এলাকার এক নারী শিক্ষার্থী জানান, তিনি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন। কিন্তু তাঁর বাবা ক্ষুদ্র চা বিক্রেতা হওয়ায় ভর্তির খরচ জোগানো পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। গত বছরও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও মাত্র ১০ হাজার টাকার অভাবে তিনি ভর্তি হতে পারেননি। এবারও একই সংকটে পড়ে ডিসির শরণাপন্ন হন।শিক্ষার্থীর আকুতি শুনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম তাৎক্ষণিকভাবে তাঁর উচ্চশিক্ষার পুরো দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন এবং সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ডিসির এই মানবিকতায় আবেগাপ্লুত হয়ে ওই শিক্ষার্থী কৃতজ্ঞতা প্রকাশ করেন।শুনানিতে পটিয়ার ধলঘাট এলাকার বীর মুক্তিযোদ্ধা তপন দস্তিদার জানান, তিনি হৃদরোগ, কিডনি জটিলতা ও ডায়াবেটিসে ভুগছেন। চিকিৎসকরা জরুরি ভিত্তিতে তাঁর হার্টে রিং বসানোর পরামর্শ দিলেও টাকার অভাবে তা সম্ভব হচ্ছে না। তাঁর এই দুরবস্থার কথা শুনে জেলা প্রশাসক দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।এছাড়া গণশুনানিতে আসা অন্যান্য অসহায় মানুষের পাশেও দাঁড়ান জেলা প্রশাসক: স্তনের লাম্প অপারেশনের জন্য প্রতিবন্ধী নারী সানজিদা চৌধুরী, স্ট্রোকের চিকিৎসার জন্য ছানোয়ারা বেগম এবং নিয়মিত স্পিচ থেরাপির খরচের জন্য ব্রেইন স্ট্রোকে আক্রান্ত আবুল বশরকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয় স্বামী পরিত্যক্তা নুরুন্নাহার বেগম এবং সাবেক মাদরাসা শিক্ষক হাফেজ মোহাম্মদ আবুল হোসেনকে স্বাবলম্বী হতে ব্যবসা শুরুর আর্থিক অনুদান এবং জরাজীর্ণ ঘর সংস্কারের জন্য মাদরাসা শিক্ষক মাওলানা হাফেজ মোহাম্মদ ইদ্রিছকে সহায়তার নির্দেশ দেন ডিসি।প্রবাসীদের সমস্যার তাৎক্ষণিক শুনানি অনলাইনে যুক্ত হয়ে সৌদি আরবপ্রবাসী মো. শওকত মিয়া দেড় লাখ রিয়াল আত্মসাতের অভিযোগ করেন। সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী মোহাম্মদ আবুল কালাম পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ এবং মোহাম্মদ হোসেন বকেয়া বেতন না পাওয়ার বিষয়টি তুলে ধরেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্রপ্রবাসী মোরশেদ পারভেজ পারিবারিক কবরস্থান নির্মাণের একটি আবেদন জানান। জেলা প্রশাসক প্রতিটি প্রবাসীর অভিযোগ গুরুত্ব সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।উল্লেখ্য, চট্টগ্রামে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিয়মিত গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষ ও প্রবাসীদের নানামুখী সমস্যার তাৎক্ষণিক সমাধান দিয়ে আসছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম। ফলে স্থানীয় মহলে ইতোমধ্যে তিনি মানবিক ডিসি’ হিসেবে ব্যাপক প্রশংসিত হয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টের যাত্রীবাহি স্লিপার বাস তল্লাশিকালে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক।
রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
ঘামের বিনিময়ে স্বপ্ন বুনছে বাঁশখালীর ক্রিকেট কন্যারা, দরকার পৃষ্ঠপোষকদের সহায়তা
প্রেক্ষাপট: হরমুজ নিয়ে ইরান-ওমান সমঝোতা হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সহজ হবে: কাতার
১১ দলের ঢাকা-চট্টগ্রামে লংমার্চ সফল করতে জামায়াত চট্টগ্রাম অঞ্চলের প্রস্তুতি বৈঠক
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ -এর দাফন সম্পন্ন
সুনামগঞ্জ সদর উপজেলায় আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা
কর্ণফুলী নদীতে ভেসে এলো অজ্ঞাত নারীর মরদেহ

You cannot copy content of this page