আব্দুল্লাহ আল মারুফ।। ছাত্র রাজনীতিতে গঠনমূলক পরিবর্তনের অঙ্গীকার নিয়ে গঠিত ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’-র চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২০ এপ্রিল ২০২৬ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।ঘোষিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তৌহিদুল ইসলাম সাইদ এবং সিনিয়র সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন কাইয়ুম আব্দুল্লাহ। এছাড়া মাঠপর্যায়ে সক্রিয় নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন তরুণ ছাত্রনেতা সাঈদ হোসেন মানিক।সাঈদ হোসেন মানিক বর্তমানে সাতকানিয়া সরকারি কলেজের একজন ছাত্র প্রতিনিধি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সামাজিক ও মানবিক কাজেও অগ্রণী ভূমিকা রাখছেন। বর্তমানে তিনি ‘দ্যা রেড জুলাই’ সাতকানিয়া উপজেলার সাধারণ সম্পাদক এবং লোহাগাড়া উপজেলার ছাত্র প্রতিনিধি হিসেবেও রাজপথে সক্রিয় রয়েছেন।উল্লেখ্য যে, চব্বিশের ঐতিহাসিক ‘জুলাই অভ্যুত্থানের’ সময় সাঈদ হোসেন মানিক সামনের সারিতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্থানীয় ছাত্রসমাজের অধিকার আদায় এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের জন্য তিনি ইতিমধ্যে বিশেষ পরিচিতি লাভ করেছেন।নবগঠিত কমিটিতে পদ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় সাঈদ হোসেন মানিক বলেন,ছাত্র, সমাজ এবং দেশের স্বার্থে ইতিবাচক কিছু করার প্রত্যয় নিয়েই আমি পথ চলতে চাই। অন্যায়ের বিরুদ্ধে আমার অবস্থান সব সময়ই আপসহীন থাকবে। প্রচলিত গতানুগতিক ধারার বাইরে গিয়ে একটি সুস্থ, গঠনমূলক ও ইতিবাচক ছাত্ররাজনীতি উপহার দেওয়াই আমার প্রধান লক্ষ্য।দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য এবং ছাত্রসমাজের আস্থা ধরে রাখতে তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।