১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

সখিপুরে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি >>> টাঙ্গাইলের সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের মহানন্দপুর বাজারে স্থানীয় এলাকাবাসী এবং বাজার বনিক বহুমুখী সমবায় সমিতিন লিঃ যৌথ আয়োজনে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।২৫ জুন (বৃহস্পতিবার) সকাল ১১ টায় মহানন্দপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‍্যালি শেষ হয়। এরপর মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।মহানন্দপুর বাজার বণিক সমিতির সভাপতি হাজী ওসমান গণির সভাপতিত্বে ও রাকিবুল হাসান ইমনের সঞ্চালনায় মাদক বিরোধী সমাবেশে বক্তব্য উপস্থাপন করেনকাকড়াজান ইউনিয়ন বিএনপি আহবায়ক মোঃ আমির হামজা সিকদার, মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান, সিনিয়র সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক তালুকদার, স্থানীয় ইউপি সদস্য মো: বাবুল হোসেন, সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন, মোঃ হাফিজ উদ্দিন, মহানন্দপুর ঈদগাঁ মাঠ কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ খালেদ, বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু নাসের, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, বণিক সমিতির সহ-সভাপতি আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক জাহিদুল হক লেবু প্রমুখ।মাদকবিরোধী সমাবেশে বক্তারা বলেন,মাদক আমাদের সমাজের জন্য এক ধরনের অভিশাপ। আমাদের সন্তানদের ভবিষ্যৎ মঙ্গলের জন্য মাদকের ছোবল হতে সন্তানদের রক্ষা করতে চাইলে সকলকেই সচেতন হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে মাদক নির্মূলে কাজ করতে হবে। মাদক বিক্রেতা, মাদক ক্রেতা ও মাদক গ্রহণকারী ব্যক্তিদের প্রতিহত করার জন্য সমাজবাসী সকলকেই ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং স্থানীয় এলাকার বাসিন্দা গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page