২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত মাওলানা মুহাম্মদ সেলিম আহমদ ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ চাটখিলে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন: স্মারকলিপি হস্তান্তর চাটখিলে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরের নগরকান্দায় বাস-এ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫, আহত কয়েকজন নবাবগঞ্জে কালবৈশাখীর আঘাত,গাছ, ফসল ও বসতবাড়ির ব্যাপক ক্ষতি রপ্তানি কার্গো নিরাপত্তা সক্ষমতায় বড় অগ্রগতি: ঢাকায় EDD পুনর্বহাল, সিলেটে দ্বিতীয় EDS চালু সুনামগঞ্জে চাহিদার চেয়ে বেশি কোরবানিযোগ্য পশু প্রস্তুত, উদ্বৃত্ত ৩ হাজার বিশ্বাসের জায়গাগুলো কতটা নিরাপদ শিশুদের জন্য কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি গুলিবিদ্ধ ৫
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

জাউয়াবাজারে বুকী নদী পরিদর্শন: দখল-দূষণ রোধে কঠোর অবস্থান জাতীয় নদী রক্ষা কমিশনের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকায় অবস্থিত বুকী নদী—যা সুরমা নদী-এর একটি গুরুত্বপূর্ণ শাখা—এর বর্তমান অবস্থা পরিদর্শন করেছে জাতীয় নদী রক্ষা কমিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।গত ১২ এপ্রিল সোমবার সকাল ১১টায় জাতীয় নদী রক্ষা কমিশনের পরিচালক (উপসচিব) খোকন কান্তি শাহা’র নেতৃত্বে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ ডিপ্লোম্যাসি চাকমা, কমিশনের সহকারী পরিচালক (গবেষণা ও পরিকল্পনা) মোঃ আশরাফুল হক এবং ছাতকে দায়িত্বরত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা নাহিদ ইসলাম।পরিদর্শনকালে প্রতিনিধিদল বুকী নদীর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং নদীর স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা, অবৈধ দখল, ময়লা-আবর্জনা ফেলা ও পরিবেশ দূষণের চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করেন। বিশেষ করে জাউয়াবাজার সংলগ্ন নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট, স্থাপনা এবং অপরিকল্পিত বর্জ্য ফেলার বিষয়টি কমিশনের নজরে আসে।এ সময় কর্মকর্তারা জাউয়াবাজার এলাকার বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। পাশাপাশি নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও স্থাপনার একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ প্রদান করা হয়।পরিদর্শনকালে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও মতবিনিময় করেন প্রতিনিধিদলের সদস্যরা। জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুর মিয়াকে নদী দখলমুক্ত রাখা, বাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের জন্য দিকনির্দেশনা দেওয়া হয়।জাতীয় নদী রক্ষা কমিশনের পরিচালক খোকন কান্তি শাহা বলেন, নদী দখল ও দূষণ বন্ধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে এবং পরিবেশ সুরক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।পরিদর্শন শেষে প্রতিনিধিদল নদী রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত মনিটরিং এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত মাওলানা মুহাম্মদ সেলিম আহমদ
ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ
চাটখিলে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন: স্মারকলিপি হস্তান্তর
চাটখিলে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ফরিদপুরের নগরকান্দায় বাস-এ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫, আহত কয়েকজন
নবাবগঞ্জে কালবৈশাখীর আঘাত,গাছ, ফসল ও বসতবাড়ির ব্যাপক ক্ষতি
রপ্তানি কার্গো নিরাপত্তা সক্ষমতায় বড় অগ্রগতি: ঢাকায় EDD পুনর্বহাল, সিলেটে দ্বিতীয় EDS চালু
সুনামগঞ্জে চাহিদার চেয়ে বেশি কোরবানিযোগ্য পশু প্রস্তুত, উদ্বৃত্ত ৩ হাজার

You cannot copy content of this page