১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক। নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ চাটখিলে জমি বিরোধে প্রতিপক্ষের বিরুদ্ধে গাছ কাটা ও হুমকির অভিযোগ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

চাটখিলে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন: স্মারকলিপি হস্তান্তর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃনোয়াখালী প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিলে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে এবং ব্যাংকের সুনাম ও গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৪ মে) চাটখিল পৌর বাজারের মাদ্রাসা মার্কেটের সামনে ‘ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরাম’ এর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।মানববন্ধন শেষে সাধারণ গ্রাহকদের একটি প্রতিনিধি দল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চাটখিল শাখা ম্যানেজারের (ব্যবস্থাপক) কার্যালয়ে গিয়ে শাখা ম্যানেজার মোঃ আনোয়ার হোসেনের হাতে দুটি পৃথক স্মারকলিপি হস্তান্তর করেন। এর মধ্যে একটি স্মারকলিপি চাটখিল শাখা ব্যবস্থাপকের মাধ্যমে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বরাবর এবং অপরটি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উদ্দেশে পেশ করা হয়।মানববন্ধনে চাটখিলের স্থানীয় ব্যবসায়ী, সচেতন গ্রাহক এবং বিভিন্ন শ্রেণিপেশার সাধারণ মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়।মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন আবুল কালাম নামের একজন প্রবাসী গ্রাহক। তিনি তাঁর বক্তব্যে প্রবাসীদের ক্ষোভ ও উদ্বেগের কথা তুলে ধরে বলেন, “আমরা প্রবাসীরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে বৈধ পথে ইসলামী ব্যাংকের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠাই। দেশের অর্থনীতি সচল রাখতে আমাদের এই কষ্টার্জিত টাকা ব্যাংকে জমা রাখি। কিন্তু ইদানীং ব্যাংকটিকে নিয়ে যে ধরনের অনিয়ম ও চক্রান্তের খবর শোনা যাচ্ছে, তাতে আমরা চরম দুশ্চিন্তায় আছি। আমাদের আমানতের পূর্ণ নিরাপত্তা দিতে হবে। যদি ব্যাংকিং খাতের এই অস্থিতিশীলতা ও লুটপাট বন্ধ না হয়, তবে প্রবাসীরা বৈধ পথে টাকা পাঠানো বন্ধ করতে বাধ্য হবে।”স্মারকলিপি গ্রহণ করে চাটখিল শাখার ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন গ্রাহকদের আশ্বস্ত করেন যে, তাঁদের এই দাবি ও স্মারকলিপিটি অত্যন্ত গুরুত্ব সহকারে দ্রুততম সময়ের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক।
মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা
গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক
সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান
নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার
নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

You cannot copy content of this page