৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ নিয়তি চলছে গাড়ি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ: ডিসি কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

জনতা বাজার ফুটবল এসোসিয়েশন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ (নোয়াখালী) চাটখিল উপজেলা প্রতিনিধি >>> “ক্রীড়াকে ভালোবাসি, মাদককে না বলি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর চাটখিল উপজেলার জনতা বাজার ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই খেলায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি আনিস আহমেদ।এতে প্রধান অতিথি ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মিজানুর রহমান।চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মোহাম্মদপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আনিস আহমেদ হানিফের পৃষ্ঠপোষকতায়, চাটখিল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেনের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ।এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাইন উদ্দিন ভূঁইয়া, সাবেক ইউপি সদস্য মজিবুল হক, আবদুস সালাম, ডা: মনির আহমেদ ফারুক, মোহাম্মদ পুর জনতা বাজার কমিটির সভাপতি মিরাজ হোসেন ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক নুর নবী চৌধুরী, সেলিম বিএসসি, আবদুর রহিম গাজী, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম হাসান, উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আনোয়ারুল আজিম, সাংবাদিক বেলাল হোসেন নাঈমসহ টুর্নামেন্ট কমিটির সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।ফাইনাল খেলায় হোসেনপুর লায়ন স্টার ও রামগঞ্জ সানরাইজ একাডেমি মুখোমুখি হয়। রোমাঞ্চকর এই খেলায় হোসেনপুর লায়ন স্টার টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে জয় লাভ করে।আয়োজক কমিটির পক্ষ থেকে অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।চ্যাম্পিয়ন হোসেনপুর লায়ন স্টার প্রাইজমানি হিসেবে পেয়েছে ৫০ হাজার টাকা ও ট্রফি, রানারআপ রামগঞ্জ সানরাইজ একাডেমি পেয়েছে ৩০ হাজার টাকা ও ট্রফি।টুর্নামেন্টের সমাপ্তির প্রতিক্রিয়ায় আয়োজক কমিটির সদস্য আরমান হোসেন মোল্লা এবং মাসুদ আলম মোহাম্মদপুর ফুটবল একাদশের পক্ষ থেকে সকল দর্শক, অতিথি ও টিম ম্যানেজমেন্টকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানান এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page