২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

চাটখিলে মোহাম্মদপুর ইউনিয়নে বি এন পির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ নোয়াখালী চাটখিল প্রতিনিধি>>> নোয়াখালীর চাটখিল মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান জনাব আবু ছায়েদ চৌধুরী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাছুম চৌধুরীর অর্থায়নে ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে বান ভাসি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার সকালে ইউনিয়নের শোল্লা চৌধুরী বাড়িতে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাউল,তৈল,আলু,পেঁয়াজ,লবন, ওর স্যালাইন,নাপা ট্যাবলেট।ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু ছায়েদ চৌধুরী,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছ আহমেদ হানিফ,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম,উপজেলা যুবদলের নেতা মাছুম চৌধুরী,ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির স্বপন,নেতা লিটন, জেলা ছাত্রদলের সহ যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হাসান সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।উপজেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাছুম চৌধুরী বলেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে মোহাম্মদপুর ইউনিয়নের বানভাসি মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ করছি।তাই সকল বিত্তবানদের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছ আহমেদ হানিফ বলেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সাহায্য করায় দেশ বিদেশে অবস্থানরত সকল ভাইকে ধন্যবাদ জানাই।বাংলাদেশ জাতীয়তাবাদীদল সব সময় অসহায় নির্যাতন নিপীড়িত সকল মানুষের পাশে ছিল আগামীতে থাকবে।তিনি আরো বলেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে পাশে দাঁড়ানোর জন্য সমাজের প্রভাবশালীদের প্রতি আহ্বান জানান।সাবেক চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বলেন আমি অতীতে আপনাদের ভোটে বারবার নির্বাচিত হয়েছি,সব সময় আপনাদের পাশে ছিলাম।মোহাম্মদপুর ইউনিয়নের প্রতিটা গ্রামে পাড়া মহল্লায় আমি যে উন্নয়নমূলক কর্মকান্ড করেছি। আপনারা দেখেছেন প্রত্যেকটা রাস্তাঘাট ব্রিজ কালভার মসজিদ মাদ্রাসার স্কুলের উন্নয়নের সহায়তা করেছি।ইনশাল্লাহ বিএনপি সব সময় এ দেশের খেটে খাওয়া মানুষের পাশে ছিল আগামীকাতে থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page