১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় কওমি শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন। নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ ঈদগাঁও বাজার ও স্টেশনে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ সাতকানিয়ায় ১৪৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪০ পদ শূন্য: ব্যাহত হচ্ছে পাঠদান তিন সন্তান জন্মের আনন্দ ম্লান, চিকিৎসা-খাবারের খরচে বিপাকে পরিবার অন্ধ সমাজ পরিবর্তনে ঐক্যবদ্ধ হতে হবে তামাক পাতা
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সার সংকটে কৃষকদের বিক্ষোভ, দ্রুত সমাধানের দাবি

  

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আমন মৌসুমে সারের তীব্র সংকট ও ডিলারদের কাছে চাহিদা অনুযায়ী সার না পেয়ে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেছেন রহনপুর ইউনিয়নের কৃষকেরা। বুধবার সকালে ইউনিয়নের বিভিন্ন এলাকার ভুক্তভোগী কৃষকেরা উপজেলা পরিষদে সমবেত হয়ে এই প্রতিবাদ জানান। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানের কাছে সার সংকটের বিষয়টি তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান।

বিক্ষোভকারী কৃষকদের অভিযোগ, আমন মৌসুমে জমিতে সার প্রয়োগের এই গুরুত্বপূর্ণ সময়ে ডিলারদের কাছে প্রয়োজনীয় সার পাওয়া যাচ্ছে না। সার কিনতে গিয়ে অনেক কৃষককে খালি হাতে ফিরে যেতে হচ্ছে, যা তাদের ফসলের ফলন নিয়ে দুশ্চিন্তায় ফেলেছে। কৃষকদের দাবি, সরকার নির্ধারিত মূল্যে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে হবে। কৃষক পলাশ বলেন, সময়মতো সার না পেলে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়। আমন মৌসুমে এখন জমিতে সারের প্রয়োজন, সার না পেলে ফসলের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই প্রশাসনের কাছে দ্রুত পর্যাপ্ত সার নিশ্চিত করার দাবি জানাই।

রহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিবুর রহমান বলেন, চাহিদার এই সময়ে কৃষকেরা সার না পেলে এর নেতিবাচক প্রভাব কৃষি ব্যবস্থায় পড়বে। তাই দ্রুত পর্যাপ্ত সার সরবরাহ ও নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করা জরুরি। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা এবং রহনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যসহ স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন জানান, আমন মৌসুমে সারের চাহিদা বেড়েছে। কৃষকদের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে বিষয়টি নিয়মিত তদারকি করা হচ্ছে এবং কোথাও সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও জিল্লুর রহমান বলেন, কৃষকদের অভিযোগ আমরা গুরুত্বের সঙ্গে শুনেছি। ডিলারদের মাধ্যমে যাতে কৃষকেরা চাহিদা অনুযায়ী নির্ধারিত মূল্যে সার পান, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ যদি নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রি করেন, মজুত করে কৃত্রিম সংকট তৈরি করেন বা কৃষকদের হয়রানি করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার সরবরাহ পরিস্থিতি নিয়মিত তদারকি করা হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ
মোহনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণে সমন্বিত উদ্যোগের আহ্বান
রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ
পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজন আটক
রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
রাজশাহী পবায় নিহত ফরিদা খাতুনের পরিবারের পাশে গ্রাম পুলিশ বাহিনী

You cannot copy content of this page