১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দীর্ঘ তিন বছর পর সেপ্টেম্বরে মাঠে ফিরছে ফিলিস্তিনি ফুটবল, শুরু হবে ‘থাউজেন্ড মার্টায়ার্স কাপ প্রাণনাশের হুমকি পেয়ে পুলিশের দ্বারস্থ সৌরভ গাঙ্গুলী ইরানের হুমকির মুখে তুরস্ক ছাড়ার সময় গোপনে উড়োজাহাজ বদলেছিলেন ডোনাল্ড ট্রাম্প ১১টি পর্বতশৃঙ্গ জয় করে অনন্য উচ্চতায় কাতারি পর্বতারোহী শেইখা আসমা মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ এইচপি রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত করতে আজ বৈঠকে বসছেন স্পিকার ও সিইসি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৪৭, ধ্বংসস্তূপের নিচে উদ্ধারকাজ অব্যাহত ছুটির মেজাজে ‘বিভ্রান্ত প্রেমিক’ রদ্রি, ইন্টারনেটে ভাইরাল বিশ্বকাপজয়ী তারকার ছবি বিশ্বের সবচেয়ে কঠিন দুই পরীক্ষা: চীন ও দক্ষিণ কোরিয়ায় থমকে যায় জনজীবন যশোর বোর্ডে এসএসসির ফলাফলে বড় ধস: পাসের হার কমে ৬৬.২৭ শতাংশ
আন্তর্জাতিক:
ইরানের হুমকির মুখে তুরস্ক ছাড়ার সময় গোপনে উড়োজাহাজ বদলেছিলেন ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে কঠিন দুই পরীক্ষা: চীন ও দক্ষিণ কোরিয়ায় থমকে যায় জনজীবন সরেজমিনে ইরান: যুদ্ধের ক্ষত ও বদলে যাওয়া জনজীবনের চিত্র কাতারে সুলতান হাইথাম বিন তারিক: দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপট: দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পর আবারও সামরিক শক্তি বাড়াচ্ছে জার্মানি ও জাপান হংকংয়ে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড: টাইফুন ডলফিনের প্রভাবে তীব্র দাবদাহ ডিম্বাণু সংরক্ষণের ঘোষণা দিলেন মার্কিন কংগ্রেস সদস্য ওকাসিও, প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সম্ভাবনা নাকচ করেননি কাতার-ওমান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর: কৌশলগত অংশীদারিত্বে নতুন উচ্চতা ভারতে মুসলিমদের ওপর ক্রমবর্ধমান বিদ্বেষ ও সহিংসতা নিয়ে উদ্বেগজনক প্রতিবেদন
     
             

ইরানের হুমকির মুখে তুরস্ক ছাড়ার সময় গোপনে উড়োজাহাজ বদলেছিলেন ডোনাল্ড ট্রাম্প

  

ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হামলার হুমকির মুখে গত মাসে তুরস্ক ছাড়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোপনে তার উড়োজাহাজ পরিবর্তন করেছিলেন। নির্ধারিত এয়ারফোর্স ওয়ানের পরিবর্তে তিনি একটি ছোট উড়োজাহাজে করে তুরস্ক ত্যাগ করেন বলে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তার বরাতে ওয়াশিংটন পোস্ট জানায়, গত ৮ জুলাই আঙ্কারায় ট্রাম্প প্রথমে এয়ারফোর্স ওয়ানে আরোহণ করেছিলেন। এরপর উড়োজাহাজটির সঙ্গে সংযুক্ত একটি ক্যাটারিং বা খাবার সরবরাহের কনটেইনার ট্রাকে করে তিনি সেখান থেকে সরে যান।

ওই ট্রাকের মাধ্যমে ট্রাম্পকে একটি ছোট আকারের সি-৩২এ উড়োজাহাজে নিয়ে যাওয়া হয়, যা তাকে যুক্তরাজ্যে পৌঁছে দেয়। সে সময় সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের এমন ধারণা দেওয়া হয়েছিল যে প্রেসিডেন্ট তখনো এয়ারফোর্স ওয়ানেই অবস্থান করছেন।

এর আগে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছিল, ইরানের পক্ষ থেকে হুমকির কারণে ট্রাম্প কাতারের উপহার হিসেবে পাওয়া বোয়িং ৭৪৭-৮ উড়োজাহাজটি (নতুন এয়ারফোর্স ওয়ান) ব্যবহার করেননি। অথচ তিনি এই উড়োজাহাজেই তুরস্কে গিয়েছিলেন।

ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে আঙ্কারায় যাওয়ার সময় ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ফেরার পথে পুরোনো বোয়িং ৭৪৭ ব্যবহার করবেন যাতে যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে থাকা মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা নতুন উড়োজাহাজটি ঘুরে দেখার সুযোগ পান।

তবে নিউইয়র্ক টাইমসসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর পক্ষ থেকে আসা হুমকির কারণেই মূলত ট্রাম্পকে উড়োজাহাজ বদলাতে হয়েছিল। আঙ্কারা থেকে উড্ডয়নের সময় পুরোনো উড়োজাহাজের সাংবাদিকদের জানালার পর্দা নামিয়ে রাখতে বলা হয়েছিল, যা সাধারণত যুদ্ধক্ষেত্রসংলগ্ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে করা হয়।

নতুন এয়ারফোর্স ওয়ান নিয়ে বিতর্ক নতুন নয়। নিউইয়র্ক টাইমসের মতে, আগের এয়ারফোর্স ওয়ানের মতো এতে ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থার মতো অত্যাধুনিক নিরাপত্তা সরঞ্জাম নেই। ১৯৯০ সাল থেকে ব্যবহৃত পুরোনো বোয়িং ৭৪৭-এর অবস্থা নিয়ে ট্রাম্প অসন্তুষ্ট ছিলেন, তাই গত বছর কাতারের রাজপরিবারের উপহার দেওয়া বিলাসবহুল উড়োজাহাজটি সংস্কার করে তিনি ব্যবহারের সিদ্ধান্ত নেন।

গত ১ জুলাই প্রথমবারের মতো এই নতুন উড়োজাহাজে করে ট্রাম্প নর্থ ডাকোটায় উড়াল দিয়েছিলেন। এর কয়েক দিন পরেই তিনি তুরস্ক সফরে যান। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ট্রাম্প পুরোনো এয়ারফোর্স ওয়ানে ওঠার কিছুক্ষণ পরই একটি ক্যাটারিং ট্রাক সেখান থেকে সরে গিয়ে দূরে থাকা সি-৩২এ উড়োজাহাজের দিকে চলে যাচ্ছে।

উভয় উড়োজাহাজ যুক্তরাজ্যে অবতরণের পর ট্রাম্পকে বড় উড়োজাহাজটির সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখা যায় এবং এরপর তিনি নতুন সংস্কার করা এয়ারফোর্স ওয়ানের দিকে যান। তবে আঙ্কারা থেকে যুক্তরাজ্যে যাওয়ার পথে তিনি কীভাবে আবার বড় উড়োজাহাজটিতে ফিরে এলেন, তা এখনো স্পষ্ট নয় বলে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে।

এ বিষয়ে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং এক বিবৃতিতে নতুন উড়োজাহাজটির নিরাপত্তার পক্ষে সাফাই গেয়েছেন। তিনি বলেন, নতুন এয়ারফোর্স ওয়ান একটি অত্যাধুনিক ও উচ্চমানের নিরাপত্তাব্যবস্থা সংবলিত উড়োজাহাজ। চিউং আরও যোগ করেন, যুক্তরাষ্ট্রের অনেক শত্রু প্রেসিডেন্টের দিকে নজর রাখছে এবং এসব হুমকি মোকাবিলায় সব ধরনের উপায় ব্যবহার করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে ১৯৯০ সাল থেকে প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ ‘এয়ারফোর্স ওয়ান’ হিসেবে ব্যবহৃত দুটি পুরোনো বোয়িং ৭৪৭–এর অবস্থা নিয়ে ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছিলেন।

এতে নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের সন্দেহ আরও জোরালো হয়।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন সম্পর্কে এএফপির প্রশ্নের জবাবে হোয়াইট হাউস নতুন উড়োজাহাজটির পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার পক্ষে একটি বিবৃতি পাঠায়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বিশ্বের সবচেয়ে কঠিন দুই পরীক্ষা: চীন ও দক্ষিণ কোরিয়ায় থমকে যায় জনজীবন
সরেজমিনে ইরান: যুদ্ধের ক্ষত ও বদলে যাওয়া জনজীবনের চিত্র
কাতারে সুলতান হাইথাম বিন তারিক: দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন
ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের
প্রেক্ষাপট: দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পর আবারও সামরিক শক্তি বাড়াচ্ছে জার্মানি ও জাপান
হংকংয়ে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড: টাইফুন ডলফিনের প্রভাবে তীব্র দাবদাহ
ডিম্বাণু সংরক্ষণের ঘোষণা দিলেন মার্কিন কংগ্রেস সদস্য ওকাসিও, প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সম্ভাবনা নাকচ করেননি
কাতার-ওমান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর: কৌশলগত অংশীদারিত্বে নতুন উচ্চতা

You cannot copy content of this page