৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহী পবায় নিহত ফরিদা খাতুনের পরিবারের পাশে গ্রাম পুলিশ বাহিনী সাতকানিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা বড় বড় গর্তে বেহাল সড়ক, দুর্ভোগে ১৫শ মানুষ হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে চাটখিলে ইমাম-খতিবদের প্রস্তুতি সভা পেকুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত আড়াই হাজার কৃষকের মাঝে রোপা আমন বীজ বিতরণ দিনাজপূর ৪২ বিজিবি ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক পটিয়ার গর্বিত সন্তান এখন চুয়েটের নতুন ভিসি হামের প্রাদুর্ভাবে বান্দরবানের রুমায় ৭ খুমী শিশুর মৃত্যু, উদ্বেগে স্বাস্থ্য বিভাগ গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী সংগীতে বিশেষ অবদান: সম্মাননা পেলেন শিল্পী জুলি
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রাজশাহী পবায় নিহত ফরিদা খাতুনের পরিবারের পাশে গ্রাম পুলিশ বাহিনী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা রাজশাহী।। রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নে নিহত ফরিদা খাতুনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর রাজশাহী বিভাগীয় কমিটির নেতারা। বুধবার সকালে তারা নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, সমবেদনা জানান এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। পরে প্রতিনিধিদলটি কাটাখালী থানায় গিয়ে অফিসার ইনচার্জ (ওসি) সুমন কাদেরীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর রাজশাহী জেলা প্রধান উপদেষ্টা কুতুব উদ্দিন বাদশা বলেন, “হরিয়ান ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য লালন শেখের স্ত্রী ফরিদা খাতুনকে নৃশংস ও অমানবিকভাবে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে লালন শেখ ও তার পরিবারের পাশে আমরা সবসময় থাকব।” এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার গ্রাম পুলিশ সদস্য কৃষ্ণধন চৌধুরী, রংপুর জেলার গ্রাম পুলিশ সদস্য মনোরঞ্জন এবং রাজশাহীর পবা উপজেলার গ্রাম পুলিশ সদস্য আনোয়ার হোসেনসহ বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page