২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ডাঙ্গীতে ১৬ টি পরিবার জহির উদ্দিন লুলু চোকদারের সাথে বিএনপিতে যোগদান চাটখিলে গাঁজাসহ আটক: যুবকের এক মাসের কারাদণ্ড কক্সবাজার সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত আমানতের সুরক্ষায় চট্টগ্রামে সোমবার ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভের ডাক শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আনোয়ারায় হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি সাতকানিয়ায় গ্রেপ্তার মহেশখালীতে পুলিশের অভিযানে ধলঘাটার চিহ্নিত সন্ত্রাসী অহিদ ডাকাত আটক বিএনপির ত্যাগী নেতা রফিক বিন চৌধুরীকে স্মরণ, তিন বছরেও স্মরণসভা না হওয়ায় ক্ষোভ প্রকাশ ঈদের ছুটিতে দেশে এসে নিভে গেল দুই প্রবাসীর জীবন, রাঙ্গুনিয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চট্টগ্রামে যুবকের কবজি বিচ্ছিন্ন করার ঘটনায় প্রধান আসামি সবুজ গ্রেপ্তার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ্ আল মারুফ।। চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় চাঞ্চল্যকর সন্ত্রাসী হামলায় মো. মিনহাজ নামে এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন করার ঘটনায় অন্যতম প্রধান আসামি মো. সবুজকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকায় থেকে,ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে র‌্যাব-৭ ও র‌্যাব-৯ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।গত ৬ এপ্রিল সকালে পেশায় কাপড়ের দোকান কর্মচারী মিনহাজ রিকশায় করে জহুর হকার্স মার্কেটে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। কোরবানীগঞ্জ বলুয়াদিঘীর পাড় এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে দুই হাত, পা ও মুখমন্ডলে গুরুতর জখম করে এবং তার ডান হাতের কবজি শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে।আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় প্রেরণ করা হয়। এ ঘটনায় ভিকটিমের বোন বাদী হয়ে কোতোয়ালী থানায় ৩ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, ঘটনার পর থেকেই আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার ২ নম্বর আসামি সবুজ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আত্মগোপন করে আছেন।এরই প্রেক্ষিতে গত রাতে র‌্যাব-৭ ও র‌্যাব-৯ এর একটি যৌথ দল কসবা থানাধীন ইমামপাড়া এলাকায় অভিযান চালিয়ে সবুজকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page