১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

ঈদের ছুটিতে দেশে এসে নিভে গেল দুই প্রবাসীর জীবন, রাঙ্গুনিয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি >>> চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই প্রবাসী যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৬ জুন) ইউনিয়নের পৃথক দুটি স্থান থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহতরা হলেন—মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি এলাকার মনোয়ারের ছেলে মো. বাবর (২৮) এবং একই ইউনিয়নের ফুলগাজীপাড়া ৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ তানভির হোসেন (৩০)। দুজনই সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পূর্ব সৈয়দবাড়ি এলাকায় নিজ বাড়ির একটি কক্ষ থেকে বাবরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের দাবি, কিছুদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে তিনি মানসিক চাপে ছিলেন।এর কয়েক ঘণ্টা পর একই ইউনিয়নের ফুলগাজীপাড়া এলাকায় কর্ণফুলী নদীর চরের একটি গাছ থেকে তানভির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, মৃত্যুর আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দেন। সেখানে তিনি নিজের কষ্টের কথা প্রকাশ করে পরিচিতজনদের কাছে ক্ষমা চান। পরে স্বজনরা খোঁজাখুঁজি করলেও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।স্বজনরা জানান, কোরবানির ঈদ উপলক্ষে দুজনই ছুটিতে দেশে এসেছিলেন। ছুটি শেষে আবার কর্মস্থলে ফিরে যাওয়ার প্রস্তুতি চলছিল তাদের। কিন্তু এর মধ্যেই ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোক।রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন জানান, পৃথক দুটি ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page