১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ক্রীড়া ডেস্ক >>> স্পেনের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের পর্বে যাচ্ছে দে লা ফুয়েন্তের দল। আর অন্য ম্যাচে সৌদি আরবের সঙ্গে ড্র করে ইতিহাস গড়েছে কেপ ভার্দে। টানা তিন জয়ে গ্রুপ ‘এইচ’ থেকে রার্নাসআপ হয়েই পরের পর্বে যাচ্ছে তারা। শেষ ৩২–এ কেপ ভার্দের প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।ম্যাচজুড়ে দুই দলই সতর্ক ফুটবল খেলায় মনোযোগী ছিল। প্রথমার্ধে গোলের তেমন কোনো স্পষ্ট সুযোগ তৈরি হয়নি। সৌদি আরবের হয়ে সবচেয়ে উল্লেখযোগ্য সুযোগটি পান মোহাম্মদ কানো, তবে সেটিও কাজে লাগানো সম্ভব হয়নি।দ্বিতীয়ার্ধে আক্রমণে বেশি সক্রিয় ছিল কেপ ভার্দে। ওয়াগনার পিনা বক্সের ভেতর থেকে ভালো সুযোগ পেলেও তা দারুণভাবে রুখে দেন আলি আল-আমরি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে জয়ের সুবর্ণ সুযোগ পেয়েছিল কেপ ভার্দে। রদ্রিগেজের কাটব্যাক থেকে খালি পোস্ট সামনে পেয়েও শট বাইরে পাঠান দা কস্তা।এই ম্যাচে কেপ ভার্দের নায়ক ছিলেন ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা। প্রথমার্ধের যোগ করা সময়ে মোহাম্মদ কানোর হেড দারুণভাবে রুখে দেন তিনি। ৬৬তম মিনিটে মোহাম্মদ আবু আল-শামাতের শক্তিশালী শট এবং ৯২তম মিনিটে আবদুল্লাহ আল-হামদানের প্রচেষ্টাও অসাধারণ দক্ষতায় প্রতিহত করেন অভিজ্ঞ এই গোলকিপার।অন্যদিকে, কেপ ভার্দেও একাধিক সুযোগ তৈরি করেছিল। ৫০তম মিনিটে কেভিন পিনার দূরপাল্লার শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ৭৪তম মিনিটে লারোস দৌরতে শট রুখে দেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে নুনো দা কস্তা জয়ের সুবর্ণ সুযোগ পেলেও তার শট লক্ষ্যভ্রষ্ট হয়।পুরো ম্যাচে সৌদি আরবের বিপক্ষে পারফরম্যান্সে এগিয়ে ছিল কেপ ভার্দে। বিশ্বকাপে বিস্ময় ঘটানো দলটি আজ ৫১ ভাগ বল দখলে রেখে ১৫টি শট নেয়, যার ৩টি ছিল লক্ষ্যে। অন্যদিকে সৌদি আরবের ৬ শটের মধ্যে ৩টি ছিল লক্ষ্যে।গ্রুপের অন্য ম্যাচে উরুগুয়ের বিপক্ষে স্পেনের জয় নিশ্চিত হওয়ায় তিন ম্যাচে তিনটি ড্র নিয়ে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ হিসেবে নকআউটে উঠেছে কেপ ভার্দে।নকআউট পর্বে তাদের সামনে অপেক্ষা করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে, তিন ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে বিশ্বকাপ অভিযান শেষ হলো সৌদি আরবের।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page