১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

আমানতের সুরক্ষায় চট্টগ্রামে সোমবার ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভের ডাক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> চট্টগ্রামের সম্মিলিত ইসলামী ব্যাংকসমূহের সাধারণ আমানতকারীদের কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ব্যাংকিং লেনদেন স্বাভাবিক করার দাবিতে আগামী ২৯ জুন (সোমবার) এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। ‘চট্টগ্রাম সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে ওই দিন সকাল ১০টা ৩০ মিনিটে কোতোয়ালী থানাধীন চট্টগ্রাম বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে জানান, বর্তমানে সাধারণ গ্রাহকদের জমানো টাকার নিরাপত্তা চরম সংকটের মুখে পড়েছে। নিজেদের বৈধ অধিকার ও আমানত রক্ষা করতে ভুক্তভোগী গ্রাহকদের এখন ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই।সমাবেশ থেকে আমানতকারীদের পক্ষ থেকে সরকারের কাছে সুনির্দিষ্ট ৪টি দাবি উত্থাপন করা হবে। দাবিগুলো হলো:১.আমানতের পূর্ণ সুরক্ষা: সরকার কর্তৃক সাধারণ গ্রাহকদের আমানতের সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করার আনুষ্ঠানিক ঘোষণা দিতে হবে।২. লেনদেন স্বাভাবিক করা: ব্যাংকগুলোর দৈনন্দিন লেনদেন প্রক্রিয়া অবিলম্বে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে।৩.হেয়ার কাট’ বাতিল: আমানতের ওপর কোনো ধরনের অন্যায় বা অযৌক্তিক ‘হেয়ার কাট’ (টাকা কর্তন বা আংশিক পরিশোধের নিয়ম) চাপিয়ে দেওয়া চলবে না এবং তা অবিলম্বে বাতিল করতে হবে।৪. বিশেষ বাজেট সহায়তা: সম্মিলিত ইসলামী ব্যাংকসমূহের বিদ্যমান তারল্য সংকট দূরীকরণে আসন্ন জাতীয় বাজেটে বিশেষ আর্থিক সহায়তার বরাদ্দ রাখতে হবে।চট্টগ্রাম সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মো. আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি জনাব মঞ্জুরুল ইসলাম, সহ-সভাপতি শারমিন আক্তার, সহ সভাপতি খালেদ মোশাররফ,এবং সাধারণ সম্পাদক জনাব মো. জাহাঙ্গীর হোসাইন এক যৌথ বিবৃতিতে চট্টগ্রামের সর্বস্তরের ভুক্তভোগী গ্রাহক ও সাধারণ জনগণকে নিজ নিজ হকের দাবিতে এবং পরিবারের ভবিষ্যতের সুরক্ষায় দলে দলে এই মানববন্ধনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন,আপনার নীরবতা আপনার আমানতকে আরও বেশি ঝুঁকিতে ফেলতে পারে। নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে রাজপথে এসে সোচ্চার হতে হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page