১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর লালমনিরহাট। কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত কিশোরগঞ্জে বাড়ছে শীতের প্রকোপ,দিনভর দেখা নেই সূর্যের  উত্তরের জনপদে শীতের আগমন: ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় ঢাকা চারপাশ মানবিক মানুষ হওয়াই শিক্ষার মূল লক্ষ্য ডিসি জাহিদুল চকরিয়ায় ভোক্তা অধিকারের অভিযান! হোটেলসহ ৬ প্রতিষ্ঠানকে ৩১ হাজার জরিমানা বাঁশখালীতে খাল থেকে অবৈধ বালু উত্তোলন, দুজনের কারাদণ্ডবনাজিমকে ১০ ও রবিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, শীর্ষ সন্ত্রাসীসহ ১৪ জন গ্রেপ্তার পটিয়ায় ঘাতক বাস চালকের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার। পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত।
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে দেবীদ্বারে মানববন্ধন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবীদ্বার (কুমিল্লা) >>> গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার সাংবাদিকরা।
শনিবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহা সড়কের দেবীদ্বার নিউমার্কেট ‘মুক্তিযোদ্ধা চত্তরে’ মানববন্ধন থেকে হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক কালের কন্ঠ দেবীদ্বার প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার, দৈনিক সমকাল প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল, দৈনিক মুক্ত খবর প্রতিনিধি মো. ময়নাল হোসেন (ভিপি), দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মো. ফখরুল ইসলাম সাগর, আমাদের দেবীদ্বার পত্রিকার সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম, দৈনিক বাংলা বাজার পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি আহাম্মেদ হোসাইন, দৈনিক ভোরের সূর্যোদয় পত্রিকাার প্রতিনিধি শফিউল আলম রাজীব, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো. ফারুক হোসাইন, দৈনিক আলোকিত সময় প্রতিনিধি মো. নাসির উদ্দিন, আনন্দ টিভি প্রতিনিধি মো. মাহফুজ আহমেদ, এনটিভি অনলাইন প্রতিনিধি ইসহাক খান, আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সিয়াম আহমেদ প্রমূখ।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক আমার শহর প্রতিনিধি আব্দুল আলীম, দৈনিক বাংলা প্রতিনিধি গোলাম রাব্বী প্লাবন, মানব জমিন প্রতিনিধি মো. রাসেল সরকার, দৈনিক নতুন কুমিল্লার প্রকাশক মমিনুর রহমান বুলবুল, দৈনিক সমাচার প্রতিনিধি ডাঃ ওমর ফারুক, দৈনিক খবর পত্র প্রতিনিধি মো. ওমর ফারুক সরকার, দৈনিক কুমিল্লার আলো সাব এডিটর মো. মামুনুর রশিদ, দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার সিনিয়র ষ্টাফ রিপোর্টার এমজেএ মামুন, চ্যানেল এস টিভি প্রতিনিধি আরিফুল ইসলাম, এশিয়ান টিভি প্রতিনিধি নেছার উদ্দিন, বাংলাদেশ প্রতিদিন মালদ্বীপ প্রতিনিধি মো.আল আমিন, দৈনিক বাংলার আলোড়ন প্রতিনিধি এমএ হালিম, দৈনিক গণতদন্ত প্রতিনিধি তোফায়েল আহমেদ, দৈনিক বাংলার দূত প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ ভুইয়া, ডেইলি প্রজেক্ট টাইম প্রতিনিধি শাহ আল আমিন আমানত, দৈনিক বর্তমান কথার ষ্টাফ রিপোর্টার পারভেজ আলম, বাংলা ৫২ নিউজ এর কবির হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি মো. জুয়েল উদ্দিন সরকারসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় ইলেক্ট্রনিক্স, প্রিন্ট ও অনলাইনের প্রতিনিধি।
বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক হত্যা, নির্যাতন, মিথ্যা মামলায় হয়রানীর সুষ্ঠ তদন্ত ও বিচার না হওয়ায় একের পর এক হত্যাকান্ড, মিথ্যা মামলায় হয়রানী, হামলা, নির্যাতনের ঘটনা ঘটে যাচ্ছে। তাই নিজেদের (সাংবাদিকদের) অস্তিত্ব রক্ষায় বিভাজন ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
বক্তারা আরো বলেন, গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার দৃষ্টান্তমূলক বিচার ও সাগর-রুনী হত্যার বিচারসহ দেশব্যাপী সাংবাদিক নিপিড়ণ বন্ধ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।আসাদুজ্জামান তুহিন (৩২) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। গাজীপুরের চান্দনায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি ওষুধ কোম্পানির প্রতিনিধির কাজও করতেন।গত বৃহস্পতিবার প্রকাশ্যে এক ব্যক্তির ওপর হামলা-কোপানোর ঘটনার ভিডিও ধারণ করায় রাতে গাজীপুর চান্দনা চৌরাস্তা মোড় এলাকার ঈদগাহ মার্কেটের সামনে তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে অস্ত্রধারীরা।
তুহিনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়ায়। মো. হাসান জামাল ও সাবিহা খাতুন দম্পত্তির পাঁচ ছেলে আর দুই মেয়ের মধ্যে তুহিন ছিল সবার ছোট। ২০০৫ সাল থেকে তিনি পরিবার নিয়ে গাজীপুরের চান্দনা এলাকায় বসবাস করে আসছিলেন।
০৯/০৮/২০২৫ইং।
ছবির ক্যাপশনঃ সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে দেবীদ্বারে মানববন্ধনের ছবি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর লালমনিরহাট।
কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত
কিশোরগঞ্জে বাড়ছে শীতের প্রকোপ,দিনভর দেখা নেই সূর্যের 
উত্তরের জনপদে শীতের আগমন: ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় ঢাকা চারপাশ
চকরিয়ায় ভোক্তা অধিকারের অভিযান! হোটেলসহ ৬ প্রতিষ্ঠানকে ৩১ হাজার জরিমানা
বাঁশখালীতে খাল থেকে অবৈধ বালু উত্তোলন, দুজনের কারাদণ্ডবনাজিমকে ১০ ও রবিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, শীর্ষ সন্ত্রাসীসহ ১৪ জন গ্রেপ্তার
পটিয়ায় ঘাতক বাস চালকের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার।

You cannot copy content of this page