২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চন্দনাইশে জিপ ও মিনি পিকআপের সংঘর্ষ পুকুরে গাড়ি চিকিৎসকসহ আহত বাঁশখালীতে মাদক বিক্রির দায়ে বৃদ্ধের কারাদণ্ড। চকরিয়ায় খেলতে গিয়ে ধর্ষণের শিকার শিশু অভিযুক্ত বৃদ্ধ পলাতক সোনারগাঁয়ে আইনশৃঙ্খলায় পরিবর্তনের বার্তা, ওসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম সারোয়ার চকরিয়ায় নারী পাচারকারী চক্রের হোতা শিমা গ্রেপ্তার: অপহৃত মাদরাসাছাত্রী উদ্ধার স্থবির শান্তি আলোচনা শুরু করতে প্রস্তাব দিয়েছে ইরান যে ৬ কৌশলে চিনি খাওয়া ছাড়তে পারেন জিরা নাকি মৌরির পানি? চাটখিলে আন্তর্জাতিক শ্রমিক দিবসে সমাবেশ, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত সাতকানিয়ায় মে দিবসের বর্ণাঢ্য কর্মসূচি-প্রধান অতিথি শাহজাহান চৌধুরী
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

খুলনা কাউন্সিলর গোলার রাব্বানি টিপুকে কক্সবাজারে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরদার বাদশা নিজস্ব  প্রতিবেদক>>>খুলনার আওয়ামী লীগ নেতা ও কেসিসির ৪নং ওয়ার্ডের কাউন্সিলর গোলার রাব্বানি টিপুকে কক্সবাজারে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৮টার দিকে শহরের সমুদ্র সৈকত এলাকার হোটেল সীগালের সামনে এই ঘটনা। পথচারীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। তিনি খুলনা সিটি করপোরেশনের দৌলতপুর দেয়ানা পাড়া এলাকার মোঃ গোলাম আকবরের পুত্র। উদ্ধারকারী এক মিশুক গাড়ি চালক জানান, সমুদ্র সৈকত পাড়ের সড়কে হোটেল সীগালের সামনে তিনি গাড়িতে আসছিলেন। হঠাৎ তার সামনে একটি গুলি আওয়াজ শুনেন এবং এই ব্যক্তিকে মাটিতে ঢলে পড়তে দেখেন। সাথে সাথে লোকজন জড়ো হলে তাদের সহযোগিতায় মাথায় গুলিবিদ্ধ গোলার রাব্বানি টিপুকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এসএম শোয়াইব জানান, নিহত ব্যক্তি মাথার সামনে-বামে গুলিবিদ্ধ হয়ে মাথা ভেদ করে গুলি ডানে কান বরাবর বের হয়েছে। এতে বড় জখম হয়েছে। পরীক্ষা করে দেখা যায় তিনি হাসপাতালে আনার আগেই মারা গেছেন। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াছ খান বলেন, আমরা প্রাথমিকভাবে খোঁজ করে জানতে পেরেছি নিহত গোলার রাব্বানি টিপু খুলনার আওয়ামী লীগের বড় নেতা এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলর। ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর থেকে এলাকা থেকে পলাতক ছিলেন তিনি। তার সাথে আর কেউ ছিলেন কিনা তার নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সাথে সাথে খুনিদের ধরতে পুরো শহরে ঘিরে ফেলে পুলিশ। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page