২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

খুঁটির ওপর বিদ্যুতায়িত হয়ে নেসকোর দুই কর্মচারী আহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,প্রতিনিধি >>> রাজশাহীতে খুঁটির ওপর বিদ্যুতায়িত হয়ে নেসকোর দুই কর্মচারী গুরুত্বর আহত হয়েছেন। এদের মধ্যে একজন নিচে পড়ে গিয়েছিলেন। তার শারীরীক অবস্থা সংকটাপন্ন। আরেকজনের মইয়ের সঙ্গে সেইফটি বেল্ট বাধা ছিল। তিনি ওপরে ঝুলে ছিলেন।মঙ্গলবার (১১ নভেম্বর) রাজশাহী নগরের আদুবুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত দুজন হলেন- নেসকোর লাইনম্যান আব্দুল হক ও লাইন সাহায্যকারী আবু তালেব। নিচে পড়ে যাওয়া আব্দুল হককে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আর আবু তালেব আছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।নগরের কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী জানান, তিনি শুনেছেন যে ওই দুই কর্মচারী ট্রান্সফরমারের কাজের জন্য বিদ্যুতের খুঁটিতে উঠেছিলেন। সেখানে বেশ কয়েকটি বিদ্যুতের সঞ্চালন লাইন ছিল। একটি লাইন বন্ধ করা হলেও আরেকটি চালু ছিল। ফলে কাজ করার সময় প্রথমে একজন এবং পরে অন্যজন বিদ্যুতায়িত হন।নেসকোর রাজশাহী-১ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রশিদ জানান, এ ঘটনায় নেসকো একটি তদন্ত কমিটি গঠন করেছে। কেন এ ঘটনা ঘটেছে তার তদন্ত চলছে। পাশপাশি দুই কর্মচারীর সর্বোচ্চ ভালো চিকিৎসা নিশ্চিত করতে নেসকো তৎপর রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page