২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম ১৫ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচার শুরু আইন শৃংখলা পরিস্থিতি মুল্যায়নে চট্টগ্রামে সেনাপ্রধানের সন্তোষ চট্টগ্রামে জমি বিরোধের জেরে ফুটফুটে শিশু আব্দুল্লাহ হত্যা ঘিরে রহস্য সাতকানিয়া কবরস্থান ইস্যুতে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ ন্যায়-ইনসাফভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন চট্টগ্রামে জনসম্মুখে পিটিয়ে অটোরিকশাচালককে হত্যা রাজশাহীতে থানা থেকে লুট হওয়া শর্টগানের গুলি ও পুলিশের সরঞ্জাম উদ্ধার করেছে সিপিএসসি, র‍্যাব-৫ পিরোজপুর জেলা তরুণ দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা,আসামী ১৫০ জন, গ্রেপ্তার ৩ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • কুড়িগ্রামের রাজীবপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন
  • কুড়িগ্রামের রাজীবপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মুরাদুল ইসলাম রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি >>> প্রতিটি অবদানই গুরুত্বপূর্ণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস–২০২৫ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। সোমবার সকাল ১০:০ ঘটিকায় ইউনিয়ন পরিষদ চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে ইউনিয়নের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর রাজিবপুর বিএম এন্ড টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মাহবুবুর রশিদ মন্ডল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস।ফ্রেন্ডশিপ ক্লাইমেট অ্যাকশন সেক্টরের প্রকল্প ব্যবস্থাপক জনাব মোঃ আবু সাঈদ, আরও উপস্থিত ছিলেন জনাব আনোয়ার হোসেন ও অন্যান্য কর্মীগন। এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফ্রেন্ডশিপের এক শতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন বলেন,সমাজে যে কোনো ছোট-বড় অবদানই গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডশিপের স্বেচ্ছাসেবকরা নিয়মিতভাবে যে মানবিক সেবামূলক কাজ করছে তা সত্যিই প্রশংসনীয়। তারা বন্যা, শীত কিংবা অন্যান্য দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে যে ভূমিকা রাখে, তা আমাদের সমাজকে আরও মানবিক করে তুলছে। বিশেষ করে নারী স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ অত্যন্ত ইতিবাচক। সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়—তাই মেয়েদের আরও এগিয়ে আসতে হবে এইসব সামাজিক কার্যক্রমে।উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব আতাউর রহমান বলেন , ফ্রেন্ডশিপ স্বেচ্ছাসেবকরা দুর্যোগকালে দ্রুত সাড়া দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়।অধ্যাক্ষ মাহবুবুর রশিদ মন্ডল বলেন, শুধু দুর্যোগের সময় নয়, বরং সারা বছরই তারা এলাকায় সচেতনতা বৃদ্ধি, পরিবেশ রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু ও নারীর সুরক্ষা, নিরাপদ পানির প্রচারসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে সক্রিয় থাকে। যুবসমাজকে ইতিবাচক কাজে যুক্ত করাই আমাদের লক্ষ্য, যাতে তারা নিজেদের সমাজকে এগিয়ে নিতে পারে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page