আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে সহায়তাকারীদের কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দিনভর মৌলিক প্রশিক্ষণ অর্থ বছর-২০২৭ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৩নভেম্বর)কিশোরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ডেভেলপমেন্ট সহায়তাকারী ও সুপার ভাইজারগণের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।এরিয়া ডেভলপমেন্ট ম্যানেজার ডাঃ দীপা রোজারিও’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রংপুর এডিপিসিও’র অ্যাক্টিং সিনিয়র ম্যানেজার নিউ বার্ড লিও বার্ড চিসিম, টেকনিক্যাল স্পেশালিস্ট তাহমিদুর রহমান,প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিস্ট শাহ কামাল ও মেহেরুন্নেসা।আরো উপস্থিত ছিলেন,কিশোরগঞ্জ এডিপির প্রোগ্রাম অফিসার স্বপন কিসপট্টা,জন কেনেডি ক্রুশ,জেমস মানুয়েল প্রমুখ।এসময় সহায়তাকারীদের মাঠপর্যায়ে শিক্ষা,স্বাস্থ্য-পুষ্টি ও পয়ঃনিষ্কাশন,নিরাপদ পানি,অর্থনৈতিক উন্নয়ন,শিশুর সুরক্ষা,অ্যাডভোকেসি,স্পনসরশিপ বিষয়ে মৌলিক ধারণা প্রদান করা হয়।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, প্রশিক্ষণের মাধ্যমে সহায়তাকারীদের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি পাবে। অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে তাঁরা আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন এবং বিভিন্ন পিএফ এর সহায়তাকারী ও সুপারভাইজারগণের মাঠ পর্যায়ের নানা কর্মকাণ্ডের অগ্রগতির খোঁজখবর নেন।অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন,প্রোগ্রাম অফিসার ফিলিপ বিশ্বাস।





মন্তব্য