২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের গবিন্দপুর এলাকায় বাস ও লেগুনা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্হলেই ২ জন নিহত,আহত ৩ জন। চট্টগ্রামে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম সহ ২৫১ সিমকার্ড জব্দ চট্টগ্রামে জাহাজে দুই বিদেশি নাবিকের মারামারি, থাই নাগরিক নিহত। কক্সবাজার সৈকতে ইফতির সুরের জাদু মুগ্ধ পর্যটক জাহাজে দুই ক্রুর মারামারি, ছুরিকাঘাতে থাইল্যান্ড নাগরিক নিহত ম্যানসিটির হোঁচটে ২২ বছরের পর ইংল্যান্ডের রাজা আর্সেনাল দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নারীসহ নিহত ৯ বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু মহেশখালীতে ভিন্ন রূপ ভাই, বোন ও শাশুড়ির বিরুদ্ধে মাদক কারবারির ধর্ষণ মামলা নিরাপদ কর্মস্থল ও চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে ড্যাব চট্টগ্রাম এর মানববন্ধন:
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

কাপাসিয়ায় জমি নিয়ে বিরুদের জেরে যুবলীগ নেতার নেতৃত্বে লুটপাট ভাঙচুর ৫ নারীসহ আহত ৬

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ হাবিবুর রহমান।। জমি সংক্রান্ত বিরোধে গাজীপুরের কাপাসিয়া টোক ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি ও ইউপি সদস্য শফিকুল ইসলাম কবিরের নেতৃত্বে গত শুক্রবার সকালে উলুসারার ফজলুল হকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ইউপি সদস্য ও যুবলীগ নেতা কবির হোসেন সহ আট জনের নামে অজ্ঞাত নামা আরো পনেরো-বিশ জনকে আসামি করে কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করেছে ফজলুল হক।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি ফজলুল হক তার স্ত্রী মনোয়ারা খাতুনের নামে বাড়ির পার্শ্ববর্তী ৫২ শতাংশ জমি কিনেছেন। শুক্রবার সকালে তার পরিবারের লোকজন নিয়ে ওই জমি পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করতে গেলে কবির হোসেন তার দলবল সহ সেখানে হাজির হয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে। এ সময় তারা পনেরোটি মোটর সাইকেল ও দেশীয় অস্ত্রসহ ৩০ থেকে ৩৫ জনের সন্ত্রাসী বাহিনী ফজলুল হকের বাড়িতে হামলা চালায়। কবির হোসেন ও তার লোকজন ফজলুল হকের স্ত্রী মনোয়ারা বেগম, মেয়ে ফাহিমা আক্তার, পুত্রবধূ সুমাইয়া আক্তার, ছোট ভাইয়ের স্ত্রী নাজমা আক্তার, ভাতিজি লতিফা আক্তার ও ভাতিজা আশিকুর রহমানকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন।

তারা ফজলুল হকের বসত ঘরে হামলা চালিয়ে
নগদ ১৩ লাখ টাকা, ১৩ ভরি স্বর্ণালঙ্কার, তিনটি মোবাইল ফোন ও নানা মূল্যবান জিনিস পত্র লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এ সময় আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কা জনক অবস্থায় তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হয়।

এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীর মণ্ডল জানান, এ বিষয়ে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page