৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ কণ্ঠশিল্পী ইফতিকে নিয়ে মানহানিকর পোস্ট কমবার প্রতিবাদ চট্টগ্রামের আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩ মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাইয়ের পিয়াইন নদীতে খেয়া পারাপারের সময় নৌকাডুবি আহত ১০ জন চট্টগ্রামের খুলশীতে সরকারি খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ৩ চট্টগ্রামে মন্দির দখলকে কেন্দ্র করে ইসকন ও সাধারন সনাতনীদের সংঘর্ষ, আহত ৪ মশার রাজত্বে বন্দরনগরী: চকবাজার-পাঠানটুলীতে ডেঙ্গু-চিকুনগুনিয়ার তীব্র আতঙ্ক সাতকানিয়ায় কৃষিজমি ও পাহাড় কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে হাউসবোটের ইঞ্জিনে পড়ে এক এসআই এর কন্যার মৃ’ত্যু
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

কলাপাড়ায় নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার: দাম্পত্য কলহের জেরে আত্মহত্যার গুঞ্জন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো. আরাফাত তালুকদার, জেলা প্রতিনিধি, পটুয়াখালী >>> পটুয়াখালীর কলাপাড়ায় মেহেরুন্নেছা উর্মি নামের এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোররাতে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি ভাড়া বাসার তৃতীয় তলা থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর।নিহত উর্মি কলাপাড়া থানায় কর্মরত ছিলেন। তিনি আমতলী পৌর শহরের শাহজাহান মিয়ার মেয়ে। উর্মির স্বামী মহিববুর রহমান বাপ্পী একজন বহিষ্কৃত পুলিশ সদস্য। এই দম্পতির ফারদিন ও ফারিস্তা নামে দুটি ছোট শিশু রয়েছে, যাদের বয়স মাত্র দেড় ও চার বছর।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে এই পরিবারটি পশ্চিম বাদুরতলী এলাকায় আমিরুল ইসলামের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করে। পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া ও অশান্তি লেগে থাকত।শনিবার মধ্যরাতে উর্মির স্বামী বাপ্পী থানায় খবর দেন যে, তার স্ত্রী গলায় ফাঁস দিয়েছেন। বাপ্পীর দাবি অনুযায়ী, রাতে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল। একপর্যায়ে তিনি বাইরে যান এবং ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তিনি উর্মিকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে বাড়ির মালিক ও প্রতিবেশীরা এগিয়ে আসেন।খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ভোররাতে মরদেহ উদ্ধার করে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য নিহতের স্বামী ও সন্তানদের থানায় নেওয়া হয়েছে। দুই অবুঝ সন্তানকে রেখে মায়ের এমন বিদায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার প্রকৃত রহস্য বের করতে পুলিশ বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page