২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
টাঙ্গাইল DASB ও জামালপুর সশস্ত্র বাহিনী বোর্ডের সচিবের সঙ্গে অবসরপ্রাপ্ত সশস্ত্র সদস্যদের মতবিনিময় সভা পর্যটন উন্নয়নে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড– বান্দরবান পার্বত্য জেলা পরিষদের যৌথ উদ্যোগ চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অপরাধের সাম্রাজ্য, র‌্যাব সদস্য হত্যায় উন্মোচিত ভয়ংকর তথ্য চট্টগ্রামের বিএসআরএম কারখানায় স্লাগ বিস্ফোরণ, আহত ৭ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুড়িয়ে দেওয়া হবে, র‍্যাব মহাপরিচালক শিবপুর মডেল থানা পুলিশকে পিকআপ গাড়ী উপহার দিলেন ওসমান মৃধা ও লোকমান মৃধা বার্ষিক গণশুনানি ও পোস্টাল ভোটদান পদ্ধতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। সাংবাদিক  রিয়াজুল ইসলাম কাওছার’র জন্মদিন আজ ইইউ পর্যবেক্ষক দলের কাছে উদ্বেগ জানাল চট্টগ্রাম মহানগর জামায়াত চট্টগ্রামে ১২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ১৬ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১১ জন
আন্তর্জাতিক:

কবিতা – বড় হবো

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

 তানজিলা তানজু

বড় হবো বড় হবো তৃষ্ণা মনে খুব,
বড় হয়ে দিব আমি জ্ঞান সাগরে ডুব।
গড়বো এক নতুন সমাজ,
বন্ধ হবে সব মন্দ কাজ।

আকাশ ছোঁয়া ইচ্ছে আমার,
বিশ্বটাকে জয় করার।
আমার কর্মে উজ্জ্বল হবে সমাজ, দেশ, জাতি,
নিজ কর্মে সর্বস্থানে গড়বো সুখ্যাতি।

থাকবো পাশে খুব হতাশে আছে যেখানে যারা,
দুঃখ তাদের ঘুচিয়ে দিয়ে হবো চোখের তারা।
কুড়িয়ে নিবো পথের দ্বারের ঝরে যাওয়া ফুলগুলো,
আধাঁর থেকে বের করে তাদের যেন দিতে পারি আলো।

সেই প্রত্যাশায়,
আমি বড় হতে চাই।
অনেক অনেক বড়,
মহৎ সব ইচ্ছেগুলো করবো জড়সড়।

অসহায়ের মুখে হাসি ফুটিয়ে হাসবো জয়ের হাসি,
পরের উপকার করতে আমি ভীষণ ভালোবাসি।
কোথায় কারা আছে দুবেলা না খেয়ে,
তাদের কাছে দিবো আমি খাবার পৌছিয়ে।

কতো মানুষ কতোভাবে হচ্ছে অত্যাচারের স্বীকার,
এইভাবে তাদের অত্যাচারিত হতে দিবো না আমি আর।
তাইতো আমার বড় হওয়ার ভীষণ তাড়া,
তুলবো ধরায় আলোড়ন ফেলবো সাড়া।

মন্তব্য

আরও পড়ুন

You cannot copy content of this page