২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

নাগেশ্বরীতে জেসি চৌধুরীকে নিয়ে সংবাদ, ‘ভিত্তিহীন’ দাবি করে প্রতিবাদ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
  • নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রশাসনে কর্মরত উপপ্রশাসনিক কর্মকর্তা মোছা. জেসি চৌধুরীকে নিয়ে একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তিনি।

প্রকাশিত সংবাদে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ‘মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন জেসি চৌধুরী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, দীর্ঘদিন ধরে নাগেশ্বরী উপজেলা প্রশাসনে সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে আসছেন। সরকারি সেবা প্রদান ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধিবিধান অনুসরণ করেন বলেও দাবি করেন তিনি। সম্প্রতি “নাগেশ্বরী উপজেলার ‘অঘোষিত ইউএনও’ জেসি চৌধুরী” শিরোনামে প্রকাশিত সংবাদে সার ডিলার নিয়োগে প্রভাব বিস্তারের অভিযোগের বিষয়ে জেসি চৌধুরী বলেন, সার ডিলার নিয়োগ প্রক্রিয়া জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত সংশ্লিষ্ট সরকারি কমিটির মাধ্যমে নির্ধারিত নীতিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে। এ প্রক্রিয়ায় তার কোনো প্রভাব বিস্তার বা অনৈতিক লেনদেনের সুযোগ নেই বলে দাবি করেন তিনি। বিজ্ঞপ্তিতে জেসি চৌধুরী আরও দাবি করেন, অনৈতিক কোনো সুবিধায় সম্মতি না দেওয়ায় একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। মিথ্যা তথ্যের মাধ্যমে সংবাদ প্রকাশ করে তার পেশাগত সুনাম ও প্রশাসনিক ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, কারও বিরুদ্ধে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই ও সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ নিশ্চিত করা প্রয়োজন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি। এদিকে, নিজের সুনাম ক্ষুণ্নের উদ্দেশ্যে অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন জেসি চৌধুরী। প্রকাশিত সংবাদের অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page