১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

​চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা ​রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর চারঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ২০০ বোতল ফেয়ারডিলসহ মো. শরিফুল ইসলাম (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫), রাজশাহী। আজ ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে চারঘাট থানাধীন সারদা ট্রাফিক মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম চারঘাট থানার আলাইপুর এলাকার মো. আবুল হাশেমের ছেলে।এসআরবি-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সীমান্ত এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে চারঘাট থানার সারদা ট্রাফিক মোড় হয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সকাল ০৮:৪০ ঘটিকায় চারঘাট থানাধীন রাজশাহী ক্যাডেট কলেজগামী সারদা ট্রাফিক মোড়ের উত্তর পাশে ‘মেসার্স সাফাত এন্টারপ্রাইজ’-এর সামনে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।চেকপোস্ট পরিচালনা করার সময় একটি যাত্রীবিহীন অটোরিকশা আসলে তা তল্লাশি করা হয়। তল্লাশিকালে গাড়ি চালকের পায়ের কাছে একটি প্লাস্টিকের বস্তা দেখে সন্দেহ হলে তা তল্লাশি করে ভেতরে সাদা পলিথিনে মোড়ানো ২০০ বোতল ফেয়ারডিল পাওয়া যায়। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উক্ত ২০০ বোতল ফেয়ারডিল, ১টি অটোরিকশা এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
​এসআরবি-৫ জানায়, দেশের সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র ও ছিনতাইকারীদের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page