- কলমে নাজিম উদ্দিন
-
খরি জ্বলে রান্নাঘরে
আমি সংসারে,
খড়ি জ্বলে আগুনেতে
আমি কথার ধারে।
শুরু থেকে শুনে যাচ্ছি
আমি অকর্মা,
প্রতিবেশী সুখে আছে
ওরা কর্মা।
হাটে গেলে প্রতিবেশী
আনে বড় মাছ,
আমি আনি প্রতিদিন
শাক সবজির গাছ।
অল্প আয়ে চলি আমি
ঘুষ খাই না,
এটা নাকি অপরাধ
খুবই যন্ত্রনা।
জ্বলে জ্বলে সংসারে
হয়ে গেছি খরি,
সংসারে এত জ্বালা
বুঝতে হল দেরি।


মন্তব্য