১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
রামুতে রাইফেলের গুলি সহ গ্রেফতার ১ নোয়াখালী ৫ আসনের বি এন পির প্রার্থী মোঃ ফখরুল ইসলামের পক্ষে মালদ্বীপে আলোচনা সভা অনুষ্ঠিত । চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসে চরম সংকট ঋণ খেলাপের দায়ে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল সাতকানিয়ায় বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী আহত, মহাসড়ক অবরোধ শ্রীনাথপুর মোহাম্মাদীয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা সম্মেলন আজ ময়মনসিংহে পিআইবির নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বান্দরবানে ক্রীড়া সংগঠকদের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী মতবিনিময় বান্দরবানে গণভোটের পক্ষে প্রচারণা সভায় ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান উপদেষ্টা আদিলুর রহমান খানের
আন্তর্জাতিক:
ইরানের তেহরানে মসজিদে আগুন, বিপ্লব পূর্ববর্তী পতাকা উড়ালো বিক্ষোভকারীরা প্রবাসীদের কাছে কনস্যুলার সেবা পৌঁছে দিতে আড্ডু সিটিতে সফরে হাইকমিশনার টিম সিলেটে অবতরণ করে তারেক রহমানের ফেসবুক পোস্ট ড.কাজী আবুল বাসার কে মাদারীপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নের দাবিতে সভা করেছে ইতালি প্রবাসীরা। আরাকান আর্মির সঙ্গে সংঘাতে আরসা-আরএসও, এপারে আতঙ্ক বিএনপি নেত্রী হেলেন জেরিন খানের বিএনপির মনোনয়নের দাবীতে মতবিনিময় সভা শোক_সংবাদঃ আর্থিক ঘাটতি বাড়ছে অনিশ্চয়তার ঘূর্ণিপাকে বন্দি দেশের অর্থনীতি বিশ্ব ব্যর্থতা দিবস আজ আফগানিস্তানের ১৯ ঘাঁটি দখল ও ৫০ তালেবানকে হত্যার দাবি পাকিস্তানের
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> কক্সবাজার >> চট্টগ্রাম >> জাতীয় >> দেশজুড়ে >> স্বাস্থ্য
  • কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু!
  • কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু!

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আবদুর রাজ্জাক।।কক্সবাজার ইউনিয়ন হাসপাতালেডা ক্তারের ভুল চিকিৎসায় আফসানা হোসেন শীলা নামে এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে । ওই প্রসূতি আফসানা হোসেন শীলা কক্সবাজার পৌরসভার নুনিয়ারছড়ার মোহাম্মদ হোসেনের কণ্যা।বুধবার(২৪ এপ্রিল) রাত ৮.৫০ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালের আইসিউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।প্রসূতির স্বামী ইফতেখার গত মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে কক্সবাজার সদর হাসপাতালের আই.সি.ইউ এর সামনে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে বলেন, আমার স্ত্রীকে গত ২১ এপ্রিল রাত ১১টা ৩০ মিনিটের সময় হালকা পেটে ব্যথা নিয়ে আসলে ডাঃ নীনা জাহানের রেফারেন্সে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহেদ আমার স্ত্রীকে ভর্তি করাতে বললে, আমরা তার কথামতো আমার স্ত্রীকে ভর্তির ব্যবস্থা করি। ভর্তির অল্প কিছুক্ষণ পর একটি ইনজেকশন পুশ করা হয় আমার স্ত্রী আফসানাকে। ইনজেকশনটি পুশ করার কিছুক্ষণ পরেই আমার স্ত্রীর প্রচন্ড ব্যথা শুরু হয়। ২২ এপ্রিল রাত ২ টার সময় জানান আমার স্ত্রীকে ডেলিভারির জন্য রক্তের ব্যবস্থা করতে, এক ব্যাগ রক্ত চালানোর পর একটি স্যালাইন দেয়া হয়। পরবর্তীতে রাত সোয়া ৩ টার সময় ডাক্তার শাহেদ হিমু এবং সোমা নামে দুজন নার্স নিয়ে আমার স্ত্রীকে ডেলিভারি করানোর জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যান। ডেলিভারিতে আমার স্ত্রী একটি কণ্যা সন্তানের জন্ম দেন।পরবর্তীতে তারা জানান, আমার স্ত্রীর ব্লিডিং বন্ধ করা যাচ্ছে না। নীনা জাহানকে ইউনিয়ন হাসপাতাল থেকে বিষয়টি অবগত করা হলে তিনি বলেন, আমি সদর হাসপাতালের ডিউটিতে আছি, রোগীকে সদর হাসপাতালে পাঠাই দেন। আমরা আমার স্ত্রীকে সদর হাসপাতালে আনার পর তিনি আমার স্ত্রীকে আই.সি.ইউ তে প্রেরণ করেন।এরপর গতকাল বুধবার রাতে আমার স্ত্রীকে মৃত ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় ইউনিয়ন হাসপাতাল ঘেরাও করেছে নিহতের স্বজনেরা।ইউনিয়ন হাসপাতালের এমন অবহেলার জন্য কোনো রোগীকে ইউনিয়ন হাসপাতালে ভর্তি না করার জন্য অনুরোধ করেন আফসানার পিতা মোহাম্মদ হোসেন।রোগীর স্বজনরা জানায়, ইউনিয়ন হাসপাতাল কর্তৃপক্ষ ভুল চিকিৎসা করে আমাদের মেয়েকে মৃত্যু পথে ঠেলে দিয়েছে। আমাদের মেয়ের দায় ইউনিয়ন হাসপাতালেকে নিতে হবে।তারা আরও জানান, আফসানার ডেলিভারির তারিখ ছিলো ৬ মে। আগাম ডেলিভারি করাতে গিয়েই এই দুর্ঘটনা করেছেন ইউনিয়ন হাসপাতাল কর্তৃপক্ষ।প্রসূতি নারী আফসানা হোসেন শীলা মারা যাওয়ার খবর পেলে রাত ৯:৩০ টার দিকে ভুক্তভোগী পরিবারের স্বজনরা ও স্থানীয় মানুষেরা ইউনিয়ন হাসপাতালের আশেপাশে ভীড় করে। ভুল চিকিৎসায় রোগী মারা যাওয়ায় ভূয়া ভূয়া বলে হৈ-হুল্লোড় করে৷ তাৎক্ষণিক পুলিশ ও আনসার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে কোন ভাংচুর করতে পারেনি বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

    এবিষয়ে কক্সবাজারের সিভিল সার্জন ডাঃ আসিফ আহমেদ হাওলাদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান , এই বিষয়টি সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page