২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মাছের পোনা ও উপকরণ বিতরণ পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে মদিনার জামাতের উদ্যোগে দোয়া, মিলাদ ও ইসলামিক আলোচনা মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট বাজারে কারাগারে আটক দীপ্ত রায়ের ধর্ম অবমাননার ঘটনায় হিন্দুদের বাড়িঘরে ও মন্দিরে হামলার ঘটনাস্হলে এমপি কামরুল ইসলাম সাতকানিয়ায় ফ্যানের সাথে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ ফরিদপুরের সালথায় আওয়ামী লীগ নেতা জামু ফকিরকে কুপিয়ে পায়ের রগ কেটে হত্যা নারায়ণগঞ্জে তরুণ সাংবাদিকদের মেধা বিকাশে জমকালো কর্মশালা ও সনদ বিতরণ আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা জেলা প্রশাসকের জমি সংক্রান্ত বিরোধের জের: সাতকানিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি অবশেষে চট্টগ্রামে বিতর্কিত ‘মনোরেল’ চুক্তি বাতিল করল চসিক সখিপুরে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কক্সবাজারে ১ম বিএমটিএফ কাপ গলফ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। কক্সবাজার রামু সেনানিবাসে অবস্থিত গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব অব কক্সবাজারে (জিসিসিসি) জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হলো ১ম বিএমটিএফ কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬। গত ৯ এপ্রিল শুরু হওয়া তিন দিনব্যাপী এই টুর্নামেন্ট ১১ এপ্রিল (শনিবার) পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়।দেশের প্রথিতযশা প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ) এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করে। এবারের আসরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট ৮০ জন গলফার অংশ নেন। এর মধ্যে ৫২ জন পুরুষ, ১৫ জন নারী এবং ১৩ জন জুনিয়র গলফার তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন।শনিবার টুর্নামেন্ট শেষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের পরিচালক মোঃ মামুন অর রশিদ চৌধুরী, এএফডব্লিউসি, পিএসসি। এছাড়া অনুষ্ঠানে বিএমটিএফ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কক্সবাজার অঞ্চলের সকল পর্যায়ের সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।সমাপনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, গলফ খেলা ধৈর্য ও একাগ্রতার প্রতীক। এ ধরনের টুর্নামেন্ট দেশে গলফ খেলার প্রসারে এবং খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজক কমিটি এবং স্পন্সর প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page