১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,১ আটক দেওয়ানগঞ্জ তারাটিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তিতে সাধারণ মানুষ সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ফরিদপুরে শিশু শাকিব হত্যা মামলার আসামি গ্রেফতার, অটোভ্যান উদ্ধার সাতকানিয়ায় দেওদিঘী বাজারে মোবাইল কোর্ট: ৫ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৬ জন গ্রেপ্তার। ঈদগাঁওতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ৮ জন গ্রেফতার সাতকানিয়ায় জাহিদ হত্যা মামলা: প্রধান আসামি মিষ্টি জসিমসহ গ্রেপ্তার ১১ কোম্পানীগঞ্জে আ.লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-জবরদখলের অভিযোগ, প্রতিকারের দাবিতে বিক্ষোভ সুনামগঞ্জে প্রকৃত ভূক্তভোগীদের মাঝে প্রণোদন দেয়া এবং আসন্ন দূর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে…হুইপ জি কে গউছ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,১ আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

‎সুনামগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় নাসির বিড়ি ও একটি পিকআপ জব্দ করা হয়েছে । এ ঘটনায় একজনকে চোরাকারবারের সাথে সংশ্লিষ্ট থাকায় তাকে আটক করা হয়েছে।মঙ্গলবার সকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর থানার ওসি রতন শেখের নেতৃত্বে সদর পুলিশ ফাড়িঁর ইনচার্জ এস আই অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে পুলিশের একটি দল সুনামগঞ্জ শহরের আব্দুজ জহুর সেতুতে একটি পিকআ্যপভ্যানে অভিযান পরিচালনা করেন এবং এসময় অবৈধ নাসির বিড়ি,পিকআ্যাপসহ একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয় ।পুলিশ জানায়, জব্দকৃত ভারতীয় অবৈধ নাসির বিড়ির আনুমানিক বাজার মূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা।এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি টয়োটা ডিআই পিকআপ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। সব মিলিয়ে বিড়ি ও পিকআ্যপের আনুমানিক মূল্য ২৬ লাখ ৮০ হাজার টাকা।
‎এ ঘটনায় আটক ব্যক্তির নাম আব্দুল করিম। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জহির আলীর ছেলে।এ ব্যাপারে ‎সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আমাদের কাছে গোপন সংবাদ ছিল, আব্দুজ জহুর সেতু হয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় নাসির বিড়ি নিয়ে একটি পিকআপ যাবে। বিষয়টি জানতে পেরে পুলিশ সুপার এবিএম জাকির হোসেন স্যারের নির্দেশনায় সুনামগঞ্জ শহর ফাঁড়ি পুলিশের ইনচার্জ অভিজিৎ ভৌমিক তাঁর একটি দল নিয়ে অভিযান পরিচালনা করে।তিনি আরও বলেন, অভিযানে নাসির বিড়িসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে এবং একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় সদর পুলিশ ফাড়িঁর ইনচার্জ এস আই অভিজিৎ ভৌমিক বাদি হয়ে গ্রেফতারকৃতের নাম উল্লেখ করে,পলাতক একজন এবং অঞ্জাতনামা আরো দুজনসহ মোট ৪ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। ##

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page