৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এমবাপ্পের পেনাল্টি মিস ঘিরে বিতর্ক, শেষ মুহূর্তের সিদ্ধান্তে স্বস্তি রেফারি কাগজে চুক্তির সুখবর, মাঠে মোনাকোর কাছে পিএসজির হার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার এবার কালবেলার সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন এসিল্যান্ড সাতকানিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দীর্ঘ ১৩ বছর ধরে বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন তিন পার্বত্য চট্টগ্রাম আগামীকাল লালদিঘী ময়দান জনসমুদ্রে পরিণত হবে : মুহাম্মদ শাহজাহান চাটখিলে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জের শান্তিগঞ্জের দেবগ্রামে কারেন্টের তার থেকে আগুন লেগে তিনটি পরিবারের বসতভিটা পুড়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

এমবাপ্পের পেনাল্টি মিস ঘিরে বিতর্ক, শেষ মুহূর্তের সিদ্ধান্তে স্বস্তি রেফারি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
  • ডেক্স রিপোর্ট:

লা লিগায় মৌসুমের প্রথম হারের স্বাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। এস্তাদিও দে লা কার্তুজায় স্বাগতিক রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা। তবে ম্যাচের ফলের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিস এবং সেটিকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সমতা ফেরানোর বড় সুযোগ পেয়েছিল রিয়াল। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন এমবাপ্পে। তাঁর নেওয়া শট ঠেকিয়ে দেন বেতিসের গোলরক্ষক আলভারো ভালেস। ফিরতি বলটি দ্রুত ক্লিয়ার করে দেন বেতিসের ডিফেন্ডার মার্ক বার্ত্রা। ফলে শেষ মুহূর্তে ম্যাচে ফেরার সুযোগটিও হারায় রিয়াল। এরপরই শুরু হয় বিতর্ক। রিয়াল সমর্থকদের দাবি, এমবাপ্পে পেনাল্টি নেওয়ার আগেই বার্ত্রা পেনাল্টি এরিয়ার ভেতরে ঢুকে পড়েছিলেন। তাই নিয়ম অনুযায়ী পেনাল্টিটি পুনরায় নেওয়া উচিত ছিল। তাদের আরও দাবি, ভালেসের সেভের পর বার্ত্রার হস্তক্ষেপের কারণেই এমবাপ্পে ফিরতি শট নেওয়ার সুযোগ পাননি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর বিশ্লেষণে উঠে এসেছে ভিন্ন চিত্র। ভিডিও ফুটেজের একটি গুরুত্বপূর্ণ খুঁটিনাটিই নাকি পেনাল্টি পুনরায় না দেওয়ার সিদ্ধান্তের মূল কারণ। বার্ত্রা যখন বল ধরতে লাফ দেন, এমবাপ্পে পেনাল্টি নেওয়ার মুহূর্তে তাঁর শরীরের অবস্থান বক্সের ভেতরের দিকে থাকলেও পা তখনও মাটিতে পড়েনি। তিনি তখনো শূন্যে ছিলেন। ফলে পেনাল্টি কিক নেওয়ার মুহূর্তে বার্ত্রার পা মাটিতে না থাকায় তাঁর অবস্থানকে এনক্রোচমেন্ট হিসেবে বিবেচনা করা হয়নি। অবশ্য শট নেওয়ার পর বার্ত্রা ভালেসের সেভ করা বলে হস্তক্ষেপ করেন এবং সেটি কর্নারের জন্য ক্লিয়ার করে দেন। কিন্তু পেনাল্টি নেওয়ার সুনির্দিষ্ট মুহূর্তে তাঁর পা মাটিতে না থাকায় পেনাল্টি পুনরায় নেওয়ার মতো যথেষ্ট কারণ ছিল না। প্রথম দেখায় বার্ত্রার অবস্থান নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক হলেও ভিডিও ফুটেজের এই সূক্ষ্ম বিষয়টিই রেফারির সিদ্ধান্তকে সমর্থন করছে। অর্থাৎ, বিতর্ক থাকলেও পেনাল্টি পুনরায় না দেওয়ার সিদ্ধান্তটি নিয়মের দৃষ্টিতে সঠিক বলেই প্রতীয়মান হচ্ছে।এদিকে ৮১ মিনিটে ট্রয় প্যারটের করা একমাত্র গোলে জয় নিশ্চিত করে রিয়াল বেতিস। আর এমবাপ্পের শেষ মুহূর্তের পেনাল্টি মিস রিয়াল মাদ্রিদের জন্য ম্যাচটিকে আরও হতাশার করে তোলে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page