২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়া-লোহাগাড়ায় দুর্গোৎসবে এমপি শাহজাহান চৌধুরীর নতুন বস্ত্র বিতরণ সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১ রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই তরুণের ৩ মাসের কারাদণ্ড মণ্ডপ পরিদর্শনে চট্টগ্রামে প্রধানমন্ত্রী, উৎসবমুখর বন্দরনগরী। নগরকান্দায় সরকারি খালের জায়গা দখল করে মুরগির খামার, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ৩৫ লাখ টাকার ওষুধ দিল মা ও শিশু হাসপাতাল সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

এবার কালবেলার সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন এসিল্যান্ড

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
  • মুরাদুল ইসলাম মুরাদ রৌমারী রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের বিরুদ্ধে দৈনিক কালবেলার সাংবাদিক সাখাওয়াত হোসেনকে মামলা, গুম ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। জমির নামজারি বাতিলের আইনগত ভিত্তি এবং দৈনিক মানবজমিনের সাংবাদিক রফিকুল ইসলাম সাজুর বাড়িতে তল্লাশির কারণ জানতে চাওয়ায় ওই সাংবাদিককে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে রৌমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন সাংবাদিক সাখাওয়াত হোসেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে আগামী রোববার সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানকে রৌমারী থেকে স্ট্যান্ড রিলিজ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হাসান।

জানা গেছে, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের সরকারি মোবাইল ফোনে কল করেন সাংবাদিক সাখাওয়াত হোসেন। সম্প্রতি সাংবাদিক রফিকুল ইসলাম সাজুর বাড়িতে পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে তল্লাশির কারণ জানতে চান তিনি। সংবাদ প্রকাশের জন্য তথ্য জানতে চাইলে এসিল্যান্ড ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি দেন বলে অভিযোগ সাখাওয়াতের। স্থানীয় সূত্র ও সাংবাদিকদের অভিযোগ, গত ২৭ আগস্ট একটি জমির নামজারি করা হয়। পরে ৩০ আগস্ট কোনো ধরনের নোটিশ বা শুনানি ছাড়াই সেটি বাতিল করা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের কাছে মুঠোফোনে জানতে চান সাংবাদিক রফিকুল ইসলাম সাজু। এর পরদিন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের সবুজপাড়া গ্রামে রফিকুল ইসলাম সাজুর বাড়িতে পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে তল্লাশি চালান এসিল্যান্ড রাফিউর রহমান। তল্লাশির কারণ জানতে ফোন করেন সাংবাদিক সাখাওয়াত হোসেন। তার অভিযোগ, ফোনে কথা বলার একপর্যায়ে এসিল্যান্ড ক্ষিপ্ত হয়ে রৌমারীর সাংবাদিকদের ‘চাঁদাবাজ’ বলে গালিগালাজ করেন। সাখাওয়াত হোসেনের অভিযোগ, একপর্যায়ে রাফিউর রহমান তাকে বলেন, ‘আমি তো চলে যাব। তবে আমার বিরুদ্ধে যে রিপোর্টগুলো করেছেন, সে জন্য আপনাকে দেখে ছাড়ব।’ পরে হুমকি দিয়ে তিনি বলেন, ‘কোথায় যাবেন? মামলা হবে, নাকি গুম হবেন, নাকি হত্যা করা হবে, তা সময় বলে দেবে।’ জবাবে সাখাওয়াত হোসেন বলেন, কোনো সংবাদে ক্ষুব্ধ হলে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে সরকারি দায়িত্বশীল পদে থেকে কাউকে গুম বা হত্যার হুমকি দেওয়া যায় না। এ ঘটনায় তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান। সাখাওয়াত হোসেন বলেন, গত ১৪ মে কালবেলা অনলাইনে ‘ঘুষ না দেওয়ায় ভুল রায় দিলেন এসিল্যান্ড’ এবং ৮ জুলাই ‘চেইনম্যানকে কানুনগো বানিয়ে ঘুষ বাণিজ্য’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদন প্রকাশের পর থেকেই সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয় বলে দাবি তার। স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, সাধারণ সেবাগ্রহীতা ও কৃষকদের সঙ্গে ওই কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণের একাধিক ঘটনা রয়েছে। অফিসে দালালচক্র নিয়ে প্রশ্ন তোলায় সাংবাদিকদের কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, জীবনের নিরাপত্তা চেয়ে রৌমারী থানায় জিডির আবেদন করেছেন সাংবাদিক সাখাওয়াত হোসেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, সাংবাদিক সাখাওয়াত হোসেনের জিডির আবেদন গ্রহণ করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি সরকারি কর্মকর্তা হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হাসান বলেন, ‘সাংবাদিক সাখাওয়াত আমাকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। এ নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’ তিনি আরও বলেন, আগামী রোববার সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানকে রৌমারী থেকে স্ট্যান্ড রিলিজ করা হবে।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়া-লোহাগাড়ায় দুর্গোৎসবে এমপি শাহজাহান চৌধুরীর নতুন বস্ত্র বিতরণ
সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ
সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১
রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই তরুণের ৩ মাসের কারাদণ্ড
মণ্ডপ পরিদর্শনে চট্টগ্রামে প্রধানমন্ত্রী, উৎসবমুখর বন্দরনগরী।
নগরকান্দায় সরকারি খালের জায়গা দখল করে মুরগির খামার, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা

You cannot copy content of this page