৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে চলন্ত নৌকা থেকে পড়ে এক কিশোর পর্যটক নিখোঁজ। বিয়ের ফাঁদ পেতে লাখ টাকা হাতিয়ে নিতেন ‘রাকিবা’: অবশেষে পুলিশের জালে প্রতারক চক্রের সদস্য। মালদ্বীপে বাংলাদেশী পণ্যের বিশাল সমাহার ঢাকা ট্রেডার্সের সৌজন্যে ঈদ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত। ঈদের ছুটিতেও পর্যটক সংকটে কুয়াকাটা। চট্টগ্রামের কর্নফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪ সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগে আন্তর্জাতিক তদন্ত নতুন প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে যা জানালেন বাঁধন মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের শিকড় থেকে সুরেলা আকাশে রিয়া বড়ুয়া এক সঙ্গীতসাধকের অন্তহীন পথচলা চোর সন্দেহ ঘিরে সাতকানিয়ায় রণক্ষেত্র নিহত ১ গ্রেফতার ১
আন্তর্জাতিক:
মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের
     
             

একদলীয় শাসন রুখতে পিআর প্রক্রিয়া বাধ্যতামূলক নাগেশ্বরীতে জামায়াত নেতাদের গণতন্ত্র রক্ষার আহ্বান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সংবাদদাতা, নাগেশ্বরী, কুড়িগ্রাম।।

জুলাই সনদ বাস্তবায়ন ও প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পি-আর) পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা শাখা শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।বিকেল সাড়ে ৩টায় উপজেলা কামিল মাদ্রাসা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার বলদিটারী মোড় হয়ে পাচতলা মার্কেটের বিপরীতে সমাবেশে পরিণত হয়।

জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মোঃ আব্দুল হামিদ প্রধান অতিথির বক্তব্যে বলেন,

পি-আর ছাড়া জনগণের কাছে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। জুলাই সনদ বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা দেশের অস্থিতিশীল পরিবেশে কোনো নির্বাচন মেনে নেব না। যারা পিআর প্রক্রিয়ার বিরোধিতা করছে, তারা দেশের সম্পদ লুটে খাওয়ার জন্য বিদেশি শক্তির দালালি করছে।তিনি আরও বলেন,আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। খুনি হাসিনার বিচার ছাড়া নির্বাচন চাওয়ার অর্থই হয় না। ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসর জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনা উচিত।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নান মিঞা, প্রধান অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ, বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম।এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন,

পি-আর ছাড়া এদেশে কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয়। পিআর প্রক্রিয়া মানুষের আশা-আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন ঘটাবে এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ নিশ্চিত করবে। যারা একদলীয় শাসন করতে চায়, তারা পিআর নির্বাচনের বিরোধিতা করছে।

একই দিন বিকেল সাড়ে ৫টায় ইসলামি আন্দোলন বাংলাদেশ, নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে কলেজ মোড় থেকে বাসস্ট্যান্ড হয়ে কামিল মাদ্রাসার সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতারা জানান, পি-আর পদ্ধতিতে নির্বাচন ছাড়া জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে না।

মি/নাগ ব-স-প-৩১

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page