২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা। চসিক নির্বাচনে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী ঘোষনা করল জামায়াত সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

আন্তর্জাতিক জুডোতে  চ্যাম্পিয়ন বান্দরবানের  আপ্রুসে মারমা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা,বান্দরবান প্রতিনিধি >>> অনুষ্ঠিত জিরানী, সাভার, ঢাকা, বিকেএসপি ২৫ এবং ২৬ দুইদিন ব্যাপী আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় ক্রীড়া প্রতিষ্ঠান বিকেএসপির (BKSP) হতে অংশগ্রহণ করে  বান্দরবান জেলার অন্তর্গত রোয়াংছড়ি  উপজেলার আপ্রুসে মারমা (বয়স ১৯, ওজন ৫৫ কেজি) স্বর্ণপদক জয় করেছেন ।এর আগে আপ্রুসে মারমা বাংলাদেশ যুব গেমস ২০২৩-এ স্বর্ণপদক, ৩৭তম জাতীয় জুডো চ্যাম্পিয়নশিপ ২০২২-এ ব্রোঞ্জ পদক এবং বিকেএসপি কাপ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ রৌপ্য পদক অর্জন করেন।আপ্রুসে মারমা বলেন, সবার আগে দেশকে রিপ্রেজেন্ট করছি এবং দেশের জন্য সম্মান বয়ে আনার চেষ্টা করছি “জুডো খেলা আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ছোটবেলা থেকেই আত্মরক্ষার কৌশল সম্পর্কে আমার আগ্রহ ছিলাম, আর সেই আগ্রহ থেকেই জুডোর প্রতি ভালোবাসা তৈরি হয়। জুডো একটি জাপানি মার্শাল আর্ট হলেও এটি শুধুমাত্র শারীরিক কৌশলের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি মন ও দেহের সমন্বয়। এই খেলাটি আমাকে ধৈর্য ধরতে, শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে এবং যেকোনো পরিস্থিতিতে আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে শিখিয়েছে।”তিনি আরও বলেন, “এই খেলার মাধ্যমে আমি যেমন নিজের শারীরিক সক্ষমতা বাড়াতে পারছি, তেমনি মানসিক শক্তিও অর্জন করছি। প্রতিদিনের অনুশীলনের ফলে আত্মবিশ্বাস বেড়েছে এবং জীবনের অন্যান্য ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন এসেছে।”জুডো সম্পর্কে তিনি বলেন, “জুডো আমাকে শেখায় কখন শক্তি প্রয়োগ করতে হবে আর কখন ধৈর্য ধরতে হবে। এটি কেবল একটি খেলা নয়, বরং একটি জীবনদর্শন—যা আত্মসম্মান, সহনশীলতা এবং সম্মানবোধের ওপর ভিত্তি করে গঠিত। ভবিষ্যতে আমি আরও ভালো জুডোকা হয়ে দেশের জন্য আন্তর্জাতিক পর্যায়ে খেলতে চাই এবং এই খেলার মাধ্যমে অন্যদেরও উদ্বুদ্ধ করতে চাই

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page