পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরীরাও তাদের চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন।
চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে সচিবালয় ঘেরাও করেছে বাংলাদেশ আনসারের সাধারণ সদস্যরা। সারা দেশ থেকে আনসার সদস্যরা এসে জড়ো হয়েছেন।
বর্তমানে কয়েক হাজার আনসার সদস্য সচিবালয়ের চারপাশে অবস্থান নিয়ে দাবি বাস্তবায়নের জন্য স্লোগান দিচ্ছেন। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরীরাও তাদের চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন।
রোববার(২৫ আগস্ট) দুপুর ১২টা থেকে তারা সচিবালয়ের গেটের সামনে অবস্থান নেন। আনসার বাহিনীর সহস্রাধিক সদস্য এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। জাতীয়করণের দাবিতে তারা এর বিক্ষোভ মিছিল ও অবস্থান সমাবেশ করছেন বলে জানা গেছে।
এদিকে আনসার সদস্যরা সচিবালার গেটের সামনে বিক্ষোভ মিছিল এবং অবস্থান নেওয়ার কারণে সচিবালের সবকটি গেট বন্ধ করে দেওয়া হয়েছে। ভেতর থেকে কোন লোক এবং গাড়ি বের হতে পারছেন না ভেতরে ঢুকতেও পারছেন না।











মন্তব্য