২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব চট্টগ্রাম চেম্বারের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম >>> চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকারের কাছে পাঁচ দফা প্রস্তাব দিয়েছে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। ব্যবসায়ী নেতৃবৃন্দের মতে, বিমানবন্দরটিকে ‘ইস্ট-ওয়েস্ট এভিয়েশন’ এবং ‘ট্যুরিজম ও লজিস্টিক গেটওয়ে’ হিসেবে গড়ে তোলা গেলে দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।শনিবার (১৫ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে পাঠানো এক চিঠিতে এসব প্রস্তাব তুলে ধরেন চিটাগাং চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক।চিঠিতে বলা হয়, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যমাত্রা অর্জনে চট্টগ্রামকে আঞ্চলিক বিনিয়োগ ও লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।চেম্বারের প্রধান পাঁচটি প্রস্তাবের মধ্যে রয়েছে—বিমানবন্দরটি ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন সচল রাখার উদ্যোগ গ্রহণ; আন্তর্জাতিক রুটে যাত্রী ও কার্গোর জন্য ৪০ শতাংশ প্রেফারেন্সিয়াল ট্যারিফ নির্ধারণ; দীর্ঘ দূরত্বের ফ্লাইটের ক্রুদের অবস্থান ও বিশ্রামের সুযোগ নিশ্চিত করা; লং-হল ফ্লাইটের জন্য ট্রানজিট ও রিফুয়েলিং সুবিধা নিশ্চিত করতে বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং বিমানবন্দরসংলগ্ন এলাকায় পিপিপি বা বিওটি পদ্ধতিতে কার্গো ভিলেজ ও আইসিডি/সিএফএস স্থাপন।চিঠিতে আমিরুল হক উল্লেখ করেন, প্রয়োজনীয় অবকাঠামো থাকা সত্ত্বেও শাহ আমানত বিমানবন্দরের পূর্ণ সক্ষমতা বর্তমানে ব্যবহার হচ্ছে না। ঢাকা কেন্দ্রিক এভিয়েশন ট্রাফিকের ওপর অতিরিক্ত চাপ কমাতে চট্টগ্রাম বিমানবন্দরকে কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে।তিনি আরও বলেন, চট্টগ্রাম সমুদ্রবন্দর ও প্রস্তাবিত বে-টার্মিনালের নিকটবর্তী হওয়ায় বিমানবন্দরসংলগ্ন এলাকায় বড় পরিসরে কার্গো ভিলেজ স্থাপনের সম্ভাবনা রয়েছে। এ ধরনের অবকাঠামো নির্মাণে বেসরকারি খাত পিপিপিসহ বিভিন্ন বিনিয়োগ পদ্ধতিতে অর্থায়নে আগ্রহী।চিটাগাং চেম্বারের ব্যবসায়ী নেতৃবৃন্দের আশা, মোংলা বন্দরের স্ট্র্যাটেজিক মাস্টার প্ল্যানের মতো চট্টগ্রাম বিমানবন্দরের জন্যও প্রতিযোগিতামূলক ট্যারিফ কাঠামো নির্ধারণ করা হলে আন্তর্জাতিক এয়ার কার্গো ও যাত্রী পরিবহন বাড়ানো সম্ভব হবে। এতে চট্টগ্রাম দেশের শক্তিশালী বাণিজ্যিক রাজধানী ও আঞ্চলিক বিনিয়োগ কেন্দ্রে পরিণত হওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page