১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: অভিযুক্ত গ্রেফতার, বিক্ষুব্ধ জনতার সঙ্গে সংঘর্ষে ১৮ পুলিশ আহত, ওসি ক্লোজড দিনের চারটি ম্যাচই ড্র, বিশ্বকাপের ইতিহাসে বিরল ঘটনা কক্সবাজারে ময়লার স্তূপে মিলল বন্দুক-ধারালো অস্ত্র চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন ইতালিতে সিলেট সমিতি মনছা ব্রিয়েনছার নতুন কমিটির শপথ। পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, অংশ নিল ক্ষুদে ভক্তরাও চট্টগ্রামে মেট্রোরেল-মনোরেল বিতর্ক: কোনোটিই এখন বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী
আন্তর্জাতিক:
কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।।
     
             

টেকসই অর্থনীতির জন্য কৃষকের ন্যায্যমূল্য ও উৎপাদন খরচ কমানো জরুরি শাহজাহান চৌধুরী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ। দেশের অর্থনীতিকে মজবুত ও টেকসই করতে হলে কৃষি ও মৎস্য খাতকে সবার আগে শক্তিশালী করার তাগিদ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী। তিনি বলেছেন, কৃষকরাই এদেশের মূল চালিকাশক্তি। অথচ তারা প্রায়শই শ্রমের সঠিক মূল্য পান না। তাই কৃষকদের বাঁচাতে হলে চাষাবাদে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা এখন সময়ের দাবি।শুক্রবার ১৫ মে বিকেলে সাতকানিয়া উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক বিশাল কৃষক ও মৎস্যজীবী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সংসদ সদস্য শাহজাহান চৌধুরী তাঁর বক্তব্যে দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তার বিষয়টি তুলে ধরে বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশের খাদ্যশৃঙ্খল সচল রাখতে হলে কৃষকদের প্রতি আমাদের আরও আন্তরিক হতে হবে। ফসলি জমি রক্ষা করা, চাষাবাদে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো এবং যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে ফলন দ্বিগুণ করা সম্ভব।” কৃষকদের ঘরে স্বচ্ছলতা ও মুখে হাসি ফোটাতে সরকার, সংশ্লিষ্ট প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের ঘরে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে সরকার ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি ডা. মোঃ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও স্থানীয় নেতা মোহাম্মদ ইসহাক, মাস্টার এনামুল হক, তারেক হোসাইন এবং দিদারুল ইসলাম।সম্মেলনে তৃণমূল পর্যায়ের কৃষক ও মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যা তুলে ধরে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন খানে আলম, মোহাম্মদ রফিক, মঞ্জুরুল আলম, শহিদুল ইসলাম বাবর, কামাল হোসেন ও দিদারুল ইসলাম চৌধুরী। পুরো অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন মিজানুল রহমান সিকদার।সম্মেলন শেষে স্থানীয় কৃষিজীবী ও মৎস্যজীবীদের টেকসই উন্নয়নে বেশ কিছু প্রস্তাবনা পেশ করা হয়।

মন্তব্য

Comments are closed.

আরও পড়ুন

চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: অভিযুক্ত গ্রেফতার, বিক্ষুব্ধ জনতার সঙ্গে সংঘর্ষে ১৮ পুলিশ আহত, ওসি ক্লোজড
দিনের চারটি ম্যাচই ড্র, বিশ্বকাপের ইতিহাসে বিরল ঘটনা
কক্সবাজারে ময়লার স্তূপে মিলল বন্দুক-ধারালো অস্ত্র
চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন
ইতালিতে সিলেট সমিতি মনছা ব্রিয়েনছার নতুন কমিটির শপথ।
পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত।
নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, অংশ নিল ক্ষুদে ভক্তরাও

You cannot copy content of this page