নিজস্ব বহর আধুনিকায়নের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১০টি ৭৮৭ ড্রিমলাইনার কেনার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্স।
বিশ্বজুড়ে এভিয়েশন খাতের প্রতিষ্ঠানগুলোর জ্বালানি সাশ্রয়ী উড়োজাহাজের দিকে ঝুঁকে পড়ার প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত বুধবার কুয়ালালামপুরে মালয়েশিয়া এভিয়েশন গ্রুপের (এমএজি) প্রেসিডেন্ট নাসারুদ্দিন এ বাকর এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। বুধবার (২৫ নভেম্বর) কুয়ালালামপুরে মালয়েশিয়ার জাতীয় বিমান সংস্থাটির মূল প্রতিষ্ঠান মালয়েশিয়া এভিয়েশন গ্রুপ (এমএজি)-এর প্রেসিডেন্ট নাসারুদ্দিন এ বাকর এ তথ্য নিশ্চিত করেন।
চুক্তির আওতায় ৭৮৭-১০ মডেলের ১০টি উড়োজাহাজ কেনা হবে। এর পাশাপাশি ভবিষ্যতে আরও ছয়টি উড়োজাহাজ কেনার সুযোগ (অপশন) রাখা হয়েছে বলে জানান নাসারুদ্দিন। তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ বিশ্লেষণের পর মালয়েশিয়া এয়ারলাইন্সের জন্য বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মডেলটিকেই তারা সবচেয়ে মানানসই বলে বিবেচনা করছেন। এ সিদ্ধান্তকে তিনি প্রতিষ্ঠানের বহর উন্নয়নের ক্ষেত্রে এই দশকের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। নাসারুদ্দিন বলেন, ‘বিস্তারিত মূল্যায়নের পর মালয়েশিয়া এয়ারলাইন্সের জন্য বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারকেই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে।’।
এমএজি প্রেসিডেন্ট সরাসরি চুক্তির প্রকৃত আর্থিক অংক প্রকাশ না করলেও জানিয়েছেন, সব মিলিয়ে ১৬টি উড়োজাহাজ ও ইঞ্জিনের তালিকামূল্য ছিল প্রায় ৯৩০ কোটি মার্কিন ডলার, তবে এর সঙ্গে মূল্যছাড়ের বিষয়টি যুক্ত রয়েছে। ৭৮৭-১০ মডেলের প্রতিটি উড়োজাহাজে প্রায় ৩৩০ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। এই মডেলটি বাজারে সরাসরি এয়ারবাসের এ৩৫০-৯০০ এবং এ৩৩০-৯০০নিও মডেলের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে।
আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে নিয়মিত বহর শক্তিশালীকরণে বিনিয়োগ করছে এমএজি। এই ধারাবাহিকতার অংশ হিসেবে গত বছরের মার্চ মাসে প্রতিষ্ঠানটি ৩০টি বোয়িং ৭৩৭-৮ এবং ৭৩৭-১০ মডেলের উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছিল।
সূত্র: এভিয়েশন নিউজ বিডি





মন্তব্য