২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দীর্ঘ পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা রাষ্ট্রপতি |: সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত রুখে দিতে হবে আ.লীগে তথ্য পাচারের অভিযোগে পদ হারালেন বিএনপি নেতা তৈয়বুর রহমান প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ। মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন কর্ণফুলী ড্রেজিং: ব্যয় সাড়ে চার গুণ বাড়লেও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক।
আন্তর্জাতিক:
ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি
     
             

দীর্ঘ পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল

  

দীর্ঘ পাঁচ বছর বিরতির পর অবশেষে জাতীয় ফুটবল স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবলের উত্তেজনা। সংস্কার কাজের জন্য দীর্ঘ সময় বন্ধ থাকার পর আজ বেলা ২টা ৩০ মিনিটে ফর্টিস এফসি ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মধ্যকার ফেডারেশন কাপের ম্যাচ দিয়ে স্টেডিয়ামটি আবারও তার পুরনো রূপ ফিরে পাচ্ছে। সবশেষ ২০২১ সালের ২০ সেপ্টেম্বর এই ভেন্যুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছিল আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস। যদিও ২০২৫ সালের জুনে আন্তর্জাতিক ফুটবল দিয়ে স্টেডিয়ামটির দরজা খুললেও ঘরোয়া ফুটবলের জন্য দর্শকদের অপেক্ষায় থাকতে হয়েছিল আরও কিছুদিন। আজকের এই দিনে মুন্সীগঞ্জে আবাহনী-ফকিরেরপুল এবং মানিকগঞ্জে চট্টগ্রাম সিটি ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচও মাঠে গড়াবে।

জাতীয় স্টেডিয়ামে নিজেদের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার অপেক্ষায় ফর্টিস এফসি। দলের কোচ উত্তম বড়ুয়া জানিয়েছেন, মাঠটি নতুন হলেও অনেক খেলোয়াড়েরই এখানে খেলার অভিজ্ঞতা রয়েছে। তিনি বলেন, আমরা এএফসি কাপের অভিজ্ঞতা নিয়ে আসছি, আর জাতীয় স্টেডিয়ামে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচ হয়েছে। এবার ফর্টিসের জার্সিতে মাঠে নামার জন্য দলের সবাই অত্যন্ত উদগ্রীব। একটি ভালো মাঠে তারা নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে জয়ের লক্ষ্য নিয়ে নামবে।

অন্যদিকে, রহমতগঞ্জও এই প্রত্যাবর্তন ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে বদ্ধপরিকর। দলটির প্রধান কোচ কামাল আহমেদ বাবু জানান, যদিও তাদের অধিকাংশ খেলোয়াড়েরই এই মাঠে খেলার অভিজ্ঞতা নেই, তবুও তারা তরুণ দল নিয়ে মাঠে নামার জন্য তৈরি। প্রতিপক্ষ কতটা শক্তিশালী তা না ভেবে কেবল নিজেদের খেলায় মনোযোগ দিতে চায় তারা। ফর্টিস ফেডারেশন কাপে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলে ড্র করেছে। অন্যদিকে রহমতগঞ্জ দুই ম্যাচ খেলে একটি হার ও একটি ড্র নিয়ে কিছুটা অস্বস্তিতে থাকলেও, পর্যাপ্ত প্রস্তুতির পর তারা এখন পূর্ণশক্তি নিয়ে জয়ের লক্ষ্যেই লড়বে বলে জানিয়েছেন কোচ কামাল।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page